বিপিএলের মাঝপথেই দেশে ফিরছেন খুশদিল ও জামাল!

আপডেট : ২৮ জানুয়ারি ২০২৫, ০৮:৫১ পিএম

বাংলাদেশ প্রিমিয়ার লিগ চলার মাঝপথেই নিজেদের দুই ক্রিকেটারকে দেশে ফিরিয়ে নিচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। আসন্ন ত্রিদেশীয় সিরিজ ও চ্যাম্পিয়নস ট্রফির দলের বিবেচনায় আছেন বলেই খুশদিল শাহ ও আমির জামালকে ফিরতে বলা হয়েছে সংবাদ প্রকাশ করেছে দেশটির গণমাধ্যম প্রোস্পোর্টস।

রংপুর রাইডার্সের হয়ে দারুণ একটি মৌসুস পার করছেন খুশদিল শাহ। ফ্র্যাঞ্চাইজিটির খেলা ১০ ম্যাচের সবগুলোতেই একাদশে ছিলেন। ব্যাটে-বলে চোখকাড়া অলরাউন্ড নৈপুণ্য দেখিয়েছেন তিনি। আসরে এ পর্যন্ত ৮ ইনিংসে ২৯৮ রান করেছেন। কিন্তু এ সময় তার স্ট্রাইক রেট ছিলো ১৭৫.২৯। দুটো ফিফটি করেছেন, সর্বোচ্চ ইনিংসটি অপরাজিত ৭৩ রানের।

বল হাতেও কম যাননি। ৯ ইনিংসে ৯.৯৪ গড়ে শিকার করেছেন ১৭ উইকেট। খুলনা টাইগার্স জার্সিতে আমির অবশ্য বেশি ম্যাচ খেলার সুযোগ পাননি। মাত্র দুই ম্যাচ খেলে ৫ রান আর এক উইকেট নিতে পেরেছেন তিনি। পাকিস্তানই একমাত্র দল যারা এখনো পর্যন্ত ১৫ সদস্যের দল ঘোষণা করেনি। চ্যাম্পিয়নস ট্রফির আগে ৮ ফেব্রুয়ারি থেকে নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকাকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ খেলবে পাকিস্তান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত