মানিকগঞ্জের সিংগাইরে চেতনানাশকের মাধ্যমে অজ্ঞান করে এক রাতে দুই বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। সংঘবদ্ধ চক্রটি নগদ টাকা ও স্বর্ণালংকারসহ ৬ লক্ষাধিক টাকার মালামাল চুরি করে নিয়ে যায়।
সোমবার (২৭ জানুয়ারি) উপজেলার জামশা ইউনিয়নের বাস্তা গ্রামের হুমায়ুন রশিদের বাড়িতে প্রথম চুরির ঘটনা ঘটে। চোর চক্র ওই পরিবারের লোকজনকে অজ্ঞান করে নগদ ৫০ হাজার টাকা, কানের দুল, আংটি ও নাকের নোলক নিয়ে যায়।
ওই রাতেই আরেক প্রতিবেশী আনোয়ার হোসেনের বাড়ি থেকে একই কায়দায় নগদ দেড় লাখ টাকা, স্বর্ণালংকারসহ ৫ লক্ষাধিক টাকার মালামাল চুরি করে নিয়ে যায়। হয়রানির ভয়ে ভুক্তভোগী পরিবারগুলো থানায় কোনো অভিযোগ করেনি।
সিংগাইর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাহিদুল ইসলাম জাহাঙ্গীর বলেন, ঘটনাটি আমার জানা নেই। কেউ অভিযোগ নিয়ে থানায় আসেনি। তারপরও আমি খোঁজ নিয়ে দেখছি।
গাছ কাটতে অনুমতি লাগবে: হাইকোর্ট