অনেক ঘটা করে ঢালিউড স্টার শাকিব খান দল গড়েছিলেন ঢাকা ক্যাপিটালস নাম দিয়ে। কিন্তু মাঠে তাদের পারফরম্যান্স ঠিক উল্টোটাই। নেই কোনো ধারবাহিকতা। এক ম্যাচে জোড়া সেঞ্চুরিতে ২৫৪ করেছিল তারা। সর্বোচ্চ তিনটা সেঞ্চুরি আছে তাদের। আবার সর্বনিম্ন ৭৩ রানে গুটিয়ে যাওয়ার লজ্জাতেও ডুবলো তারা।
প্লে অফের দৌড় থেকে ছিটকে পড়া নিশ্চিতের খবর জেনে সন্ধায় মিরপুরে ফরচুন বরিশালের বিপক্ষে খেলতে নেমে লক্ষ্যহীন ব্যাটিংয়ে ৭৩ রানে গুটিয়ে গেছে লিটন-তানজিদরা। এবারের বিপিএলে এটা সর্বনিম্ন স্কোর এখন পর্যন্ত।
দুই অংকের স্কোর ছুতে পেরেছেন তিনজন- লিটন দাস ১০, থিসারা পেরেরা ১৫ ও রিচার্ড বিটন ১০। অতিরিক্ত থেকে এসেছে ১০। তানভীর ইসলাম, ফাহিম আশরাফ ও মোহাম্মদ নবি নিয়েছেন ৩টি করে উইকেট।
কিংসের জয়ে বিপিএল থেকে বিদায় শাকিব খানের দলের 