আজ থেকে ২৮ বছর আগে কানাডায় অনুষ্ঠিত হয়েছিল ভারত-পাকিস্তানের মধ্যকার ‘ফ্রেন্ডশিপ সিরিজ’। সবাই জানেন, এই দুই দেশের ক্রিকেট মানে শুধু খেলাই নয়, রীতিমতো রাজনৈতিক ইস্যুও তৈরি হয়। এক দশকের বেশি সময় ধরে ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক সিরিজ খেলছে না। তাই পুরনো দিনের স্মৃতিচারণ করলেন শোয়েব আখতার এবং সৌরভ গাঙ্গুলী।
সম্প্রতি নেটফ্লিক্স প্রকাশ করেছে তাদের ডকুমেন্টারি ‘সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বিতা: ভারত বনাম পাকিস্তান’ এর ট্রেলার। যাতে একপর্যায়ে সেই ফ্রেন্ডশিপ সিরিজ নিয়ে ভারতের সাবেক কিংবদন্তি অধিনায়ক সৌরভ গাঙ্গুলী বলতে শোনা যায়, ‘এটি নামেই বন্ধুত্বের সিরিজ ছিল। কারণ, শোয়েব আখতার যখন দেড়শ কিলোমিটার গতিতে বল করছে, তখন বন্ধুত্ব কোথা থেকে আসবে?’
ক্রিকেট ইতিহাসের সবচেয়ে বেশি গতির ডেলিভারির বিশ্বরেকর্ডধারী শোয়েব আখতার সৌরভ গাঙ্গুলীর বক্তব্যের ওই অংশটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। ক্যাপশনে লিখেছেন, ‘দাদা, তুমি অসাধারণ! তোমাকে ছাড়া ভারতীয় ক্রিকেট অসম্পূর্ণ।’ উল্লেখ্য, সৌরভ গাঙ্গুলীকে সবাই দাদা বলেই ডাকতেন। এখনো তিনি উপমহাদেশে ‘দাদা’ হিসেবেই পরিচিত।
ট্রেলারের শুরুতে ভারতের সাবেক বিধ্বংসী ওপেনার বীরেন্দ্র শেবাগ বলেছেন, ‘এটি একটি খেলার চেয়েও বেশি কিছু’। এছাড়া ইনজামাম উল হক, সুনীল গাভাস্কার, শিখর ধাওয়ানের মতো ক্রিকেটাররা তাদের অভিজ্ঞতার কথা শুনিয়েছেন। ভারত-পাকিস্তানের আবেগ, গৌরব এবং ক্রিকেটের সবচেয়ে তীব্র প্রতিদ্বন্দ্বিতার গল্প নেটফ্লিক্সে দেখা যাবে ৭ ফেব্রুয়ারি থেকে।
২৫৪'র ঢাকা ক্যাপিটালস ধপাস ৭৩ রানে
সান্তোসে আগে কত বেতন ছিল নেইমারের? বর্তমানেই বা কত?
পারিশ্রমিক নিয়ে দেশের ক্রিকেটের বদনাম চান না মিরাজ