রংপুরকে টপকে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এসেছে ফরচুন বরিশাল। সেই সঙ্গে নিশ্চিত হয়েছে প্লে অফে প্রথম কোয়ালিফায়ার খেলা। ঢাকাকে গুড়িয়ে দেওয়ার দিনে ১৪ বলে ২১ রানে অপরাজিত ছিলেন বরিশাল অধিনায়ক তামিম ইকবাল। ম্যাচশেষে সংবাদ সম্মেলনে এসে বিপিএলের নানা বিষয় নিয়ে নিজের দৃষ্টিভঙ্গি তুলে ধরেছেন তামিম। অন্য ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টগুলোর সঙ্গে সংঘর্ষ এড়াতে সূচী এবং ফ্র্যাঞ্চাইজি সংখ্যাও বদলের পক্ষে তামিম।
তামিম বলেন, ‘আপনারা দেখবেন আগে বিপিএল অক্টোবর-নভেম্বরের দিকে হতো। এখন যদি সময়টা বদলানো যায় তাহলে অন্তত এসএ২০ ও পিএসএলের সঙ্গে শিডিউল ক্ল্যাশ এড়ানো যাবে। তাতে আপনি কোয়ালিটি প্লেয়ারদেরও পাবেন।’
ফ্র্যাঞ্চাইজি সংখ্যা প্রসঙ্গে তামিম বলেন, ‘পাকিস্তানের ক্রিকেটার সংখ্যা কিন্তু আমাদের চেয়ে বেশি। ওরা ৫টা টিম নিয়ে করছে। আমার কাছে মনে ফািইভ ইজ বেটার, সর্বোচ্চ ৬টা টিম নিয়ে বিপিএল করা যেতে পারে। তাতে হয়তো প্লেয়ারদের দল পাওয়ার সম্ভাবনা কমবে। কিন্তু একই সঙ্গে কম্পিটিশনও বাড়বে।’
ঢাকাকে গুঁড়িয়ে বরিশালের রেকর্ড গড়া জয়
বাফুফেতে হঠাৎ সালাউদ্দিনের হানা