পুলিশের টহল গাড়িতে চোর চক্রের হামলা 

আপডেট : ৩০ জানুয়ারি ২০২৫, ০৩:৫৯ পিএম

ময়মনসিংহের নান্দাইলে পুলিশের টহল গাড়িতে চোর চক্রের হামলার ঘটনা ঘটেছে । বুধবার (২৯ জানুয়ারি) শেষ রাতের দিকে উপজেলার সিংরইল ইউনিয়নের নান্দাইল হোসেনপুর আঞ্চলিক সড়কে এই ঘটনা ঘটে। 

পুলিশ সূত্রে জানা যায়, একটি পিকআপ গাড়িতে করে কিছু চোরাই গরু নিয়ে যাচ্ছে  একটি চোর চক্র এমন সংবাদের ভিত্তিতে নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ আহাম্মেদের নেতৃত্বে একটি টহল টিম অভিযান চালায়। গরু বোঝাই পিকআপটি তারা ধাওয়া দিলে গাড়িতে থাকা কয়েকজন চোর নেমে এসে দেশীয় অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

পরবর্তীতে পুলিশের ডাকে সারা দিয়ে জাহাঙ্গীর নামে স্থানীয় ব্যক্তি মোটরসাইকেল নিয়ে পিকআপটিকে ধাওয়া করলে দিলালপুর নামক স্থানে পিকআপটিকে আটক করে। সেখানেও জাহাঙ্গীরের ওপর হামলা করে পালিয়ে যায় চক্রটি। 

গৌরীপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার দেবাশীষ কর্মকার জানান, হামলাকারীরা সশস্ত্র অবস্থায় ছিল। এই ঘটনায় কাউকে আটক করা যায়নি। অন্যান্য অপরাধের জড়িত চারজনকে আটক করা হয়েছে। চালক সমান্য আহতের কথা শুনেছি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত