যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্সের সঙ্গে মির্জা ফখরুলের ‘প্রাতঃরাশ’ বৈঠক

আপডেট : ৩০ জানুয়ারি ২০২৫, ০৫:২২ পিএম

ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান জেকবসনের গুলশান বাসভবনে ‘প্রাতঃরাশ’ বৈঠকে অংশ নিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ বৃহস্পতিবার সকাল ১০টায় এই বৈঠকে অংশ নেন তিনি। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, প্রাতঃরাশ বৈঠকে বিএনপি মহাসচিবসহ স্থায়ী কমিটি ও চেয়ারপারসন ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক ও চেয়ারপারসনের পররাষ্ট্রনীতি বিষয়ক বিশেষ সহযোগী উপদেষ্টা কমিটির সদস্য শামা ওবায়েদ উপস্থিত আছেন। এ ছাড়া বৈঠকে যুক্তরাষ্ট্র দূতাবাসের দু’জন রাজনৈতিক উচ্চপদস্থ কর্মকর্তাও ছিলেন।

জানা গেছে, বৈঠকে আগামী জাতীয় সংসদ নির্বাচনসহ চলমান রাজনৈতিক বিভিন্ন ইস্যু নিয়ে তাদের মধ্যে আলোচনা হয়েছে। তবে কোনও পক্ষ থেকেই গণমাধ্যমকে কিছু জানানো হয়নি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত