স্টকহোমের কেন্দ্রীয় মসজিদ এবং ইরাক দূতাবাসের সামনে পবিত্র কোরআন পোড়ানো সালওয়ান মোমিকাকে গুলি করে হত্যা করা হয়েছে। বুধবার (২৯ জানুয়ারি) তাকে হত্যা করা হয় বলে জানিয়েছে বিবিসি।
সালওয়ানের কর্মকাণ্ড মুসলিম বিশ্বে ঝড় উঠেছিল। তবে বাকস্বাধীনতা আইনের অজুহাতে সুইডিশ পুলিশ তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি।
বিবিসির প্রতিবেদন বলছে, বুধবার সন্ধ্যায় স্টকহোমের একটি অ্যাপার্টমেন্টে ৩৮ বছর বয়সী ইরাকি শরণার্থী সালওয়ান মোমিকাকে হত্যা করা হয়। স্টকহোম পুলিশের একজন মুখপাত্র ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য এক সন্দেহভাজনকে আটক করা হয়েছে।
পাপারাৎজিদের সঙ্গে কারিনার বৈঠকে কি সিদ্ধান্ত হলো?