কেমন কাটল মেয়েদের প্রথম দিবা-রাত্রির টেস্টের প্রথম দিন?

আপডেট : ৩০ জানুয়ারি ২০২৫, ০৬:৫১ পিএম

নারী ক্রিকেটের ইতিহাসে প্রথমবার দেখা গেল দিবা-রাত্রির টেস্ট। ইংল্যান্ড বনাম অস্ট্রেলিয়ার মেয়েদের অ্যাশেজ সিরিজের একমাত্র টেস্ট ম্যাচটি মাঠে গড়িয়েছে আজ থেকে। ঐতিহ্যবাহী মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠিত ম্যাচটির প্রথম দিনেই অল-আউট হয়েছে ইংল্যান্ড। জবাবে বেশ ভালোই ব্যাট করছে অস্ট্রেলিয়ার মেয়েরা।

বৃহস্পতিবার টস জিতে ইংলিশদের ব্যাটিংয়ে আমন্ত্রণ জানায় স্বাগতিক অস্ট্রেলিয়া। শুরু থেকেই ব্যাটিং ধসের কবলে পড়ে সফরকারীরা। দলীয় ৩ রানে মারিয়া বাউচারকে ফিরিয়ে দেন কিম গার্থ। এরপর আর ঘুরে দাঁড়াতে পারেনি ইংলিশরা। নিয়মিত বিরতিতে পড়তে থাকে উইকেট। চতুর্থ উইকেটে ন্যাট সাইভার-ব্রান্ট এবং সোফিয়া ডানকলি (২১) গড়েন ৫০ রানের জুটি। একমাত্র ফিফটিও আসে ন্যাট সাইভার-ব্রান্টের (১২৯ বলে ৫১) ব্যাট থেকে। অজিদের হয়ে ৪৫ রানে ৪ উইকেট নেন অ্যালানা কিং। ব্যাট করছেন অস্ট্রেলিয়ার টপ অর্ডার ব্যাটার অ্যানাবেল সাদারল্যান্ড।

ইংলিশদের প্রথম ইনিংস ৭১.৪ ওভারে মাত্র ১৭০ রানে গুটিয়ে দিয়ে প্রথম দিনের শেষবেলায় ব্যাটিংয়ে নামে ইংল্যান্ড। সপ্তম ওভারে স্কোরবোর্ডে ১৯ রান থাকতে জর্জিয়া ভলকে (১২) আউট করেন লাউরান বেল। এরপর ৯০ বলে অবিচ্ছিন্ন ৩৭ রানের জুটিতে দিন শেষ করেন ফোবি লিচফিল্ড (২০*) এবং অ্যনাবেল সাদারল্যান্ড (২৪*)। দিনশেষে অজিদের সংগ্রহ ১ উইকেটে ৫৬ রান। ইংল্যান্ড এগিয়ে আছে ১১৪ রানে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত