ম্যানচেস্টার ইউনাইটেড ফরোয়ার্ড মার্কাস রাশফোর্ডকে দলে ভেড়াতে চাইলেও আর্থিক সংকটের কারণে বিপাকে পড়েছে বার্সেলোনা। ক্লাবটির সাবেক প্রধান স্কাউট মিক ব্রাউন মনে করেন, লা লিগার কঠোর বেতনসীমার নিয়মের কারণে ইংলিশ ফরোয়ার্ডকে দলে টানা কঠিন হয়ে পড়েছে কাতালানদের জন্য।
ফুটবল ইনসাইডারের সঙ্গে আলাপচারিতায় ব্রাউন জানান, ২৭ বছর বয়সী রাশফোর্ডের স্পেনে যাওয়ার ইচ্ছা থাকলেও বার্সেলোনার আর্থিক অবস্থা তার সম্ভাব্য দলবদল জটিল করে তুলেছে।
ইতোমধ্যে ৫০ মিলিয়ন পাউন্ডের নতুন চুক্তি করা দানি ওলমোকে নিবন্ধন করাতেও ব্যর্থ হয়েছে বার্সা, কারণ এতে লা লিগার বেতনসীমা লঙ্ঘিত হতো। এই নিয়ে ক্লাবটি আইনি লড়াই চালিয়ে যাচ্ছে।
রাশফোর্ড বর্তমানে ম্যানচেস্টার ইউনাইটেডে সপ্তাহে ৩৫০,০০০ পাউন্ড বেতন পাচ্ছেন। নতুন ক্লাবেও একই বেতন কাঠামো চান তিনি। এর ফলে বরুশিয়া ডর্টমুন্ড আগ্রহ দেখালেও বেতন চাহিদার কারণে সরে দাঁড়িয়েছে।
বার্সেলোনা যদি রাশফোর্ডকে দলে টানতে চায়, তবে তাদের বেতন খরচ কমাতে হবে এবং বেশ কয়েকজন খেলোয়াড় বিক্রি করতে হতে পারে। যদিও সংকট থাকা সত্ত্বেও বার্সেলোনা এখনো ইউনাইটেড ফরোয়ার্ডের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে।
বার্সার সাবেক প্রধান স্কাউট ব্রাউন বলেন, 'ওরা জানে আর্থিক অবস্থাটা কেমন, এবং পরিস্থিতি সামলানোর পথ খুঁজবে। কিছু খেলোয়াড় ছেড়ে দিলে হয়তো জায়গা তৈরি হবে, কিন্তু আপাতত এটা বড় বাধা।'
রুবেন আমরিমের সঙ্গে দ্বন্দ্বের কারণে ইউনাইটেড ছাড়ার গুঞ্জন চলছে রাশফোর্ডকে ঘিরে। তবে দলবদল শেষ মুহূর্ত পর্যন্ত গড়াতে পারে বলে ধারণা করা হচ্ছে। এখন দেখার বিষয়, বার্সেলোনা শেষ পর্যন্ত আর্থিক সংকট সামলে রাশফোর্ডকে দলে নিতে পারে কি না।
এদিকে, ইউনাইটেড মিডফিল্ডার কোবি মেইনুর ভবিষ্যৎ নিয়েও আজ একটি গুরুত্বপূর্ণ আপডেট এসেছে।
গার্দিওলার কৌশলে কি ফোডেন বিরক্ত?
ইউরোপার শেষ ষোলোয় ম্যানইউ, কে হচ্ছে পরবর্তী প্রতিপক্ষ