বিজয়ীদের হাতে বাংলা একাডেমি পুরস্কার তুলে দিলেন প্রধান উপদেষ্টা

আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:৪৭ পিএম

বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার গ্রহণ করেছেন পুরস্কার প্রাপ্তগুণীজনরা। আজ শনিবার (১ ফেব্রুয়ারি) বিকেলে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের হাত থেকে তারা পুরস্কার গ্রহণ করেন।

পুরস্কারপ্রাপ্তরা হলেন মাসুদ খান (কবিতা), শুভাশিস সিনহা (নাটক ও নাট্যসাহিত্য), সলিমুল্লাহ খান (প্রবন্ধ/গদ্য), জি এইচ হাবীব (অনুবাদ), মুহম্মদ শাহজাহান মিয়া (গবেষণা), রেজাউর রহমান (বিজ্ঞান), সৈয়দ জামিল আহমেদ (ফোকলোর)।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক।

এর আগে বাংলা একাডেমি ১০ জনের নাম ঘোষণা করে। পরে সমালোচনার মুখে বাদ পড়েন মোহাম্মদ হাননান, ফারুক নওয়াজ ও সেলিম মোরশেদ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত