চলতি ফুটবল মৌসুমে কোটি টাকার সুপার কাপসহ স্বাধীনতা কাপ হওয়ার কথা ছিল। কিন্তু দেশের রাজনৈতিক পট পরিবর্তনে তা বাতিল হয়। তবে আগামী (২০২৫-২৬) মৌসুমে ঘরোয়া ফুটবলে হবে পাঁচটি প্রতিযোগিতা। আজ শনিবার পেশাদার লিগ কমিটির সভায় এমন সিদ্ধান্ত হয়েছে।
নতুন মৌসুমে চ্যালেঞ্জ কাপ, ফেডারেশন কাপ, বাংলাদেশ প্রিমিয়ার লিগ, সুপার কাপ ও স্বাধীনতা কাপ হবে। এর মধ্যে স্বাধীনতা কাপ হবে শুধু স্থানীয় খেলোয়াড়দের নিয়ে। লিগ কমিটির চেয়ারম্যান ইমরুল হাসান বলেন, 'এবারের মতো আগামী মৌসুমের উদ্বোধনও চ্যালেঞ্জ কাপ (লিগ ও ফেডারেশন কাপ সেরা) দিয়ে হবে। এরপর লিগের মাঝে মাঝে চলবে ফেডারেশন কাপ। দুই লেগের মাঝ খানে সুপার কাপ এবং সবার শেষে শুধু স্থানীয় ফুটবলারদের দিয়ে স্বাধীনতা কাপ টুর্নামেন্ট।’
স্বাধীনতা কাপ টুর্নামেন্ট মৌসুমের শেষে করার ব্যাখ্যায় বলেন, 'মৌসুমের শুরুতে ক্লাবগুলো বিদেশি খেলোয়াড় আনবে। বিদেশি খেলোয়াড় বসিয়ে রেখে কোনো ক্লাবই টুর্নামেন্ট বা প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে না। লিগের পর বিদেশি খেলোয়াড় চলে গেলে তখন শুধু দেশিদের নিয়ে স্বাধীনতা কাপ হবে।’
কোটি টাকার টুর্নামেন্ট হিসেবে পরিচিত সুপার কাপ কোন ফরম্যাটে ফিরবে সেই সিদ্ধান্ত হয়নি। লিগের শীর্ষ চার বা ছয় দল নিয়ে হতে পারে এই টুর্নামেন্ট। এছাড়া চলমান ফেডারেশন কাপ টুর্নামেন্টের ফাইনালের ভেন্যু হিসেবে ময়মনসিংহ রফিক উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামকে নির্ধারণ করা হয়েছে। কোয়ালিফিকেশন রাউন্ডের প্রথম দুই ম্যাচ ভিন্ন ভিন্ন দিনের পরিবর্তে ২২ এপ্রিল একই দিনে অনুষ্ঠিত হবে। আর জাতীয় দলের কথা বিবেচনা করে লিগের দ্বিতীয় পর্ব শুরু হবে ২১ ফেব্রুয়ারি।
'সময়মতো পারিশ্রমিক না দিলে আইনী প্রক্রিয়ায় যেতে হবে'
২২০০ কোটি টাকায় লন্ডন স্পিরিট কিনলেন নাদেলা আর পিচাই
বিজয়ের ভ্রমণ নিষেধাজ্ঞার ব্যাপারে জানে না বিসিবি, গঠন হচ্ছে স্বাধীন তদন্ত কমিটি