ঝিনাইদহে কলাবাগান থেকে হ্যান্ড গ্রেনেড উদ্ধার 

আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:২২ পিএম

ঝিনাইদহ শহরের পাগলাকানাই  মেহগনি বাগান থেকে একটি গ্রেনেড উদ্ধার করে যৌথ বাহিনী। এখনও তারা অবস্থান নিয়ে আছে। সোমবার (৩ ফেব্রুয়ারি) যশোর ক্যান্টনমেন্ট থেকে এসে সেনাবাহিনীর একটি টিম গ্রেনেডটি উদ্ধার করে। পরে বোম ডিসপোজাল ইউনিটের সদস্যরা সেটি নিষ্ক্রিয় করে।

এর আগে সকাল থেকে ওই বাড়িটি  ঘিরে রাখে যৌথবাহিনী। তবে কী কারণে বাড়িটি ঘিরে রাখা হয়েছে সে ব্যাপারে সেনাবাহিনীর পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো তথ্য পাওয়া যায়নি।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, পাগলাকানাই কোড়াপাড়া এলাকায় যৌথবাহিনী একটি বাড়ি ঘিরে রেখেছে। কী কারণে ঘিরে রেখেছে সেটা এখনো জানা সম্ভব হয়নি। যৌথ বাহিনীর পক্ষ থেকে পুলিশ চাওয়া হয়েছে। আমার অফিসার সহ  সেখানে পুলিশ  পাঠানো হয়েছে। তারা ফিরে আসলে বিস্তারিত জানানো সম্ভব হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত