বিপিএলে শূন্যের দ্বিতীয় শিখরে সৌম্য

আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:১০ পিএম

গত বছরের জুনে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ ‘ডাক’ বা শূন্য রানের অধিকারী হয়েছিলেন সৌম্য সরকার। আজ বিপিএল ইতিহাসের শূন্য রানের দ্বিতীয় সর্বোচ্চ চূড়ায় উঠেছেন তিনি। তার সামনে আছেন শুধু এনামুল হক বিজয়।

বিপিএলে বিজয়ের শূন্য সংখ্যা ১৫টি। আজ এলিমিনেটর ম্যাচে রানের খাতা না খুলে ফেরায় সৌম্যর শূন্য সংখ্যা গিয়ে দাঁড়ালো ১২-তে। এতে তিনি ছাপিয়ে গেছেন ১১ বার ডাক মারা মাশরাফী বিন মোর্ত্তজা ও ইমরুল কায়েসকে। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১৩ বার শূন্য রানে ফিরে এখনো চূড়ায় রয়েছেন সৌম্য।

আজ শূন্য রানে আউট হয়ে সৌম্যর ফেরার মুহূর্ত। ছবি: মোশারফ ভুবন

আজ খুলনার বিপক্ষে ইনিংস উদ্বোধনে নেমে দ্বিতীয় বলে রানআউট হন সৌম্য। স্ট্রাইকে থাকা জেমস ভিন্স রানের জন্য দৌড়ে থেমে গেলে সৌম্য মাঝ ক্রিজ থেকে আর ফেরত যেতে পারেননি। কোনো বল না খেলেই শূন্য হাতে ফেরেন তিনি। তার দল রংপুর রাইডার্সও হেরে বাদ পড়েছে বিপিএল থেকে। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত