এসি মিলানে যোগ দিলেন ফেলিক্স

আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:৩৬ এএম

গুঞ্জনই অবশেষে সত্যি হলো। চেলসি থেকে ধারে মৌসুমের বাকি সময়ের জন্য এসি মিলানে যোগ দিলেন পর্তুগিজ ফরোয়ার্ড জোয়াও ফেলিক্স। এক আনুষ্ঠানিক ঘোষণায় ইতালিয়ান ক্লাবটি এই তথ্য জানিয়েছে।

আতলেতিকো মাদ্রিদ থেকে গত অগাস্টে সাত বছরের চুক্তিতে চেলসিতে যোগ দেন ফেলিক্স। সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, চুক্তির অঙ্কটা ৫ কোটি ইউরো। ২০২২-২৩ মৌসুমের দ্বিতীয় ভাগেও ধারে চেলসিতে খেলেছিলেন ২৫ বছর বয়সী এই ফুটবলার।

গত সোমবার ফেলিক্স মিলানে পা রাখেন এবং তার মেডিকেল সম্পন্ন হয়। এরপর তিনি চুক্তিতে সই করেন। তাকে দেওয়া হয়েছে ৭৯ নম্বর জার্সি। ইতালিয়ান কাপের কোয়ার্টার-ফাইনালে বুধবার রোমার বিপক্ষে ম্যাচ দিয়ে দলটির জার্সিতে তার অভিষেক হতে পারে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত