ইজতেমার দ্বিতীয় ধাপে আরো ২ মুসল্লির মৃত্যু

আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ১০:২২ এএম

গাজীপুরের টঙ্গীতে বিশ্ব ইজতেমার প্রথম পর্বে দ্বিতীয় ধাপে আরো দুই মুসল্লির মৃত্যু হয়েছে। এনিয়ে প্রথম পর্বে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৯ জনে।

বুধবার (৫ ফেব্রুয়ারি) শুরায়ী নেজামের (মাওলানা জুবায়ের অনুসারী) ইজতেমার মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান এ তথ্য জানান।

তিনি জানান, মঙ্গলবার দিবাগত রাত একটার দিকে সিরাজগঞ্জের কামারখন্দ থানার শাহবাজপুর গ্রামের গফুর আলী সরকারের ছেলে সুজাবত আলী সরকার ((৭৫) ও রাত দুইটার দিকে জয়পুর হাটের আক্কেলপুর থানার রায়কালী এলাকার মোঃ সামসুল আলম (৬০) মৃত্যুবরণ করেন।

তারা নিজ খিত্তায় অসুস্থ্য হযে মৃত্যুবরণ করেন বলে জানান ইজতেমার মিডিয়া সমন্বয়কারী মোঃ হাবিবুল্লাহ রায়হান।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত