স্পেনের দ্বিতীয় সেরা প্রতিযোগিতা বলে খ্যাত কোপা দেল রের সেমিফাইনালে উঠল রিয়াল মাদ্রিদ। বুধবার রাতের কোয়ার্টার-ফাইনালে ৩-২ গোলে জিতেছে কার্লো আনচেলত্তির দল। ম্যাচে সমতা ফেরার পর শেষদিকে রিয়ালের জার্সিতে নিজের প্রথম গোলে জয় এনে দেন ২০ বছর বয়সী স্প্যানিশ ফরোয়ার্ড গার্সিয়া।
লেগানেসের মাঠে শুরুতেই আক্রমণের মুখে পড়েছিল রিয়াল। প্রথম আট মিনিটেই গোলমুখে চারটি শট নেয় লেগানেস। অষ্টাদশ মিনিটে লুকা মদ্রিচের গোলে এগিয়ে যায় রিয়াল। বাঁ দিক থেকে রদ্রিগোর পাস বক্সে প্রথম দফায় নিয়ন্ত্রণে নিয়ে ডান পায়ের শটে জালে পাঠান ক্রোয়াট মিডফিল্ডার। ৩৯ বছর বয়সী এই তারকা তারকা চলতি কোপা দেল রের তিন ম্যাচে ২টি গোল করলেন।
৭ মিনিট পরই ব্যবধান দ্বিগুণ করেন এন্দ্রিক। সতীর্থের পাসে ছয় গজ বক্সের বাইরে থেকে বল জালে পাঠান এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। ৩ ম্যাচে তার গোল হলো ৩টি। এরপর ৩৯তম মিনিটে সফল স্পট-কিকে ব্যবধান কমান হুয়ান ক্রুস। বিরতির পর ৫৯তম মিনিটে ক্রুসের দ্বিতীয় গোলে সমতায় ফেরে লেগানেস। দাঁড়িয়ে দেখা ছাড়া কিছুই করার ছিল না লুনিনের।
ম্যাচে সমতা ফিরলে গোলের জন্য মরিয়া হয়ে ওঠে রিয়াল। দেখা যায় একের পর এক আক্রমণ। কিন্তু ফিনিশিংয়ের ব্যর্থতায় গোল হচ্ছিল না। শেষ মুহূর্তে জয়সুচক গোলটি করে ৮২তম মিনিটে এন্দ্রিকের বদলি নামা গার্সিয়া। ডান দিক থেকে ব্রাহিমের ক্রসে ছয় গজ বক্সে লাফিয়ে দারুণ হেডে তিনি বল জালে জড়ান। জয় নিয়ে মাঠ ছাড়ে রিয়াল।
পারফরম্যান্স নিয়ে প্রশ্নে রেগে গেলেন রোহিত শর্মা
খুনের হুমকি পাওয়া সুমাইয়া জিডি করলেন