ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডতে ৪ উইকেটের জয় তুলে নিয়েছে ভারত। এই জয়ের পথে ৩৬ বলে ৫৯ রানের ঝোড়ো ইনিংস উপহার দিয়েছেন শ্রেয়স আইয়ার। চোটের কারণে বিরাট কোহলি না খেলায় শ্রেয়সের একাদশে জায়গা হয়েছিল। আগামী ম্যাচে কোহলি ফিরলে হয়তো তাকে বসতেও হতে পারে। ম্যাচ শেষে এমনটাই বললেন শ্রেয়স।
সম্প্রচারকারী চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে শ্রেয়স জানান, ম্যাচের আগের রাতে তিনি একাদশে থাকার বিষয়টি জানতে পারেন। শ্রেয়সের ভাষায়, ‘বুধবার রাতে রোহিত ভাই আমাকে বলেছিল আজ (গতকাল) হয়তো খেলতে পারি। কারণ, বিরাট ভাইয়ের হাঁটুতে চোট ছিল। সে ফিট থাকলে একাদশে আমি সুযোগ পেতাম না। পরের ম্যাচে কী হবে তা এখন থেকে ভাবছি না। এই ম্যাচে ভাল খেলতে চেয়েছিলাম। সেই লক্ষ্যে সফল হয়েছি।’
৯৬ বলে ৮৭ রানের ইনিংস খেলে ম্যাচসেরা হয়েছেন শুবমান গিল। ওপেনার হিসেবে পরিচিত গিল গতকাল তিন নম্বরে নেমেছিলেন। ব্যাটিং পজিশন নিয়ে শুবমান বলেন, টেস্টে তো তিন নম্বরেই ব্যাট করি। মানিয়ে নেওয়ার মতো কিছু নেই। ওপেনার দ্রুত ফিরে গেলে একইরকম মানসিকতা নিয়ে ব্যাট করতে হয়। ওপেনিং জুটি বড় হলে উইকেটে এসেই আগ্রাসী শট খেলতে হয়। এর চেয়ে বেশি মানিয়ে নেওয়ার মতো কিছু নেই।’
এবারও লঞ্চে করে ট্রফি বরিশাল নেওয়ার ঘোষণা
এক ম্যাচে মেসির ছেলের ১১ গোল, রোনালদোর ছেলের ১০ গোল