সন্দ্বীপে ইংলিশ অলিম্পিয়াড

আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ১১:১১ পিএম

শিক্ষার্থীদের ইংরেজি ভীতি দূর করা এবং ইংরেজি ভাষায় দক্ষ করে তোলার লক্ষ্যে সন্দ্বীপে প্রথমবারের মত অনুষ্ঠিত হয়েছে ইংলিশ অলিম্পিয়াড মেধাবৃত্তি প্রতিযোগিতা। মাহফুজ-সুফিয়া ফাউন্ডেশনের উদ্যোগে শুক্রবার সকাল ৯টায় পূর্ব সন্দ্বীপ বহুমুখী উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত অলিম্পিয়াডের তত্ত্বাবধানে ছিল মাধ্যমিক সহকারী শিক্ষক ফোরাম ও সন্দ্বীপ ইংলিশ ল্যাঙ্গুয়েজ সেন্টার।

বিএনপির নির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান ভূঁইয়া মিল্টনের পৃষ্ঠপোষকতায় এতে সন্দ্বীপের প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের ৪০৩ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

প্রতিযোগিতায় অলিম্পিয়াডের কেন্দ্রসচিব হিসেবে শিক্ষক সমিতি সন্দ্বীপ উপজেলা সভাপতি মো. জামসেদ উদ্দিন, সহকারী সচিব হিসেবে আবদুল হান্নান, কেন্দ্র সুপার হিসেবে ফজলুল করিম, সদস্য সচিব হিসেবে সন্দ্বীপ ইংলিশ ল্যাঙ্গুয়েজ সেন্টারের পরিচালক মো. সালাউদ্দিন ও পরীক্ষা নিয়ন্ত্রকের দায়িত্ব পালন করেন রহিম উল্ল্যাহ। হল পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রিগ্যান চাকমা ও কৃষি ব্যাংক সন্দ্বীপ শাখার ব্যবস্থাপক আক্তারুজ্জামান সুজন।

এ সময় আরও উপস্থিত ছিলেন নাজমুল ইসলাম, গোলাম মোস্তফা, কাজী আনোয়ার হোসেন, রিয়াদ হোসাইন, আকতার হোসেন, আবুল হাসেম, শহিদ সারোয়ার রাসেলসহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক প্রমুখ। তারা ইংরেজির পাশাপাশি গণিত,বিজ্ঞান ও আইসিটি অলিম্পিয়াড করার দাবি জানান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত