রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়ির ‘রহস্যজনক’ আন্ডারগ্রাউন্ডে জমে থাকা পানি নিষ্কাশন করেছে ফায়ার সার্ভিস। তবে সেখানে কী পাওয়া গেছে সে বিষয়ে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনও ঘোষণা দেওয়া হয়নি।
আজ রবিবার (৯ ফেব্রুয়ারি) দুপুর ২টার আগমুহূর্তে এই সেচ কাজ শেষ হয়। এর আগে বেলা সাড়ে ১১টার দিকে ওই ভবনের সেচ কার্যক্রম শুরু হয়।
সরেজমিনে দেখা গেছে, ভবনের নিচে থেকে সেচযন্ত্রের মাধ্যমে তোলা হয়েছে পানি। আন্ডারগ্রাউন্ডে নোংরা আবর্জনা ও ভাঙা ইটের টুকরা দেখা গেছে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট একটি সেচযন্ত্রের মাধ্যমে এই পানি সেচ কার্যক্রম পরিচালনা করে। নির্মাণাধীন ভবনের নিচতলা থেকে সেচযন্ত্রের সাহায্যে পানি তুলে ধানমন্ডি লেকে সেই ফেলা হয়।
গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার ভার্চুয়াল বক্তব্যের প্রতিবাদে শেখ মুজিবুর রহমানের বাড়ি সম্প্রতি গুঁড়িয়ে দেয় বিক্ষুব্ধ ছাত্র-জনতা। ওই ঘটনার পর সেখানকার একটি ভবনের নিচে কয়েক তলা ফ্লোরের সন্ধান মেলে। অনেকে এই আন্ডারগ্রাউন্ডে ‘আয়নাঘর’ আছে বলে সন্দেহ পোষণ করেন। সেই রহস্য উন্মোচনেই আজ ভবনের নিচে জমে থাকা পানি তুলে ফেলার কাজ শুরু করে ফায়ার সার্ভিস।
জুলাই আন্দোলনের ছবি-ভিডিও চেয়েছে পুলিশ
শাকিবকে যে কথা বলেছিলেন প্রভা