ঝড় তুলেছে দক্ষিণী সিনেমা ‘থানডেল’

আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:৫১ পিএম

দক্ষিণী সিনেমা ‘থানডেল’মুক্তির সঙ্গে সঙ্গে দর্শকদের মাঝে ঝড় তুলেছে। দ্বিতীয় দিনেই এটি বক্স অফিস কাঁপাচ্ছে। রোমান্টিক অ্যাকশন থ্রিলার ঘরানার সিনেমাটি নির্মাণ করেছেন চান্দু মনডেতি।

২০১৮ সালে ঘটে যাওয়া এক সত্য ঘটনা অবলম্বনে নির্মিত হয়েছে সিনেমাটি। এর প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন নাগা চৈতন্য ও সাই পল্লবী। মুক্তির পর নাগার ক্যারিয়ার সেরা শুরু এনে দিয়েছে ছবিটি।‘ মুক্তির প্রথমদিনে ‘থানডেল’ ২১ কোটি রুপি আয় করেছে। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩০ কোটি টাকা। 

২০১৭ সালে সামান্থাকে বিয়ের পর ২০২১ সালে তারা বিচ্ছেদের ঘোষণা করেছিলেন। এই সিদ্ধান্ত তারা দুজনে মিলে নিয়েছিলেন। এখনো তারা পরস্পরকে শ্রদ্ধা করেন। নিজেদের জীবন আমরা নিজেদের মতো করে বাঁচতে শুরু করেছি। এর থেকে বেশি আর কী বলার থাকতে পারে, আমি বুঝতেই পারি না।’কিন্তু সামাজিক যোগাযোগমাধ্যম বা সংবাদমাধ্যমে এমনভাবে বিষয়টি নিয়ে চর্চা হয়, যেন তিনি খুব অপরাধী।

নাগা চৈতন্য ও সাই পল্লবী ২০২১ সালে ‘লাভ স্টোরি’নামের দক্ষিণী সিনেমায় জুটি বেঁধে অভিনয় করেন। এ সিনেমাটি তুমুল জনপ্রিয়তা লাভ করে। এরপর নির্মাতাদের কাছে এ জুটির চাহিদা বেড়ে যায়। 

‘থানডেল’সিনেমায় নাগা চৈতন্যকে ‘থানডেল রাজু’ ও সাই পল্লবীকে ‘বুজ্জি থালি’ চরিত্রে অভিনয় করতে দেখা যাবে। এছাড়া বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন, সন্দীপ বেদ, কিশোর রাজু বশিষ্ঠ ও শিবা আলাপতিসহ অনেকে। সিনেমাটি ভারতের শ্রীকাকুলামের জেলেদের বাস্তব জীবনের অভিজ্ঞতার ওপর ভিত্তি করে নির্মিত হয়েছে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত