ভারত-ইংল্যান্ড দ্বিতীয় ওয়ানডেতে রোহিত শর্মার এক সিদ্ধান্ত নিয়ে তুমুল সমালোচনা চলছে। ইনফর্ম ওপেনার যশস্বী জয়সওয়ালকে বাদ দিয়ে অভিজ্ঞ বিরাট কোহলিকে দলে ফেরানোয় ক্ষুব্ধ ভক্তরা।
প্রথম ওয়ানডেতে ইনজুরির কারণে খেলতে না পারা কোহলি ফিট হয়ে ফেরায় জায়গা পেলেন একাদশে। কিন্তু এর জন্য জায়গা হারালেন তরুণ জয়সওয়াল, যিনি দুর্দান্ত ফর্মে ছিলেন। অনেকেই মনে করছেন, এই সিদ্ধান্ত অন্যায়।
নেটিজেনরা রোহিতের সিদ্ধান্তকে ‘অযৌক্তিক’ বলে কটাক্ষ করেছেন। কেউ বলছেন, অভিজ্ঞতার চেয়ে ফর্ম থাকা খেলোয়াড়দের অগ্রাধিকার দেওয়া উচিত ছিল। কেউ আবার সরাসরি রোহিতের অধিনায়কত্ব ছাড়ার দাবি তুলেছেন!
২৩ বছর বয়সী জয়সওয়াল চলতি বিজয় হাজারে ট্রফিতে দুর্দান্ত খেলেছেন। পাঁচ ইনিংসে ৩২ গড়ে ১২৮ রান করেছেন, স্ট্রাইক রেট ৬৭.৭২। কর্ণাটকের বিপক্ষে ৬১ (৯১) ও বরোদার বিপক্ষে ৪১ (৬০) রানের ইনিংস তার সামর্থ্যের প্রমাণ। যদিও শেষ দুটি ম্যাচে (২ ও ১৯) রান পাননি, তবুও সামগ্রিক পারফরম্যান্স তাকে ওয়ানডে একাদশে রাখার পক্ষে ছিল।
বিশেষজ্ঞদের মতে, চ্যাম্পিয়ন্স ট্রফির আগে তরুণদের ম্যাচ খেলার সুযোগ দেওয়া উচিত। কিন্তু রোহিতের সিদ্ধান্ত সেই সুযোগকে বাধাগ্রস্ত করেছে।
সাবেক ভারতীয় অধিনায়ক সুনীল গাভাসকারও হতাশ। তিনি বলেন, ‘রোহিতের উচিত ছিল জয়সওয়ালের জন্য জায়গা ছেড়ে দেওয়া। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে তার আরও ম্যাচ খেলা দরকার। কিন্তু রোহিত স্বার্থপরের মতো নিজেই খেলার সিদ্ধান্ত নিয়েছে, ফলে জয়সওয়াল বেঞ্চে বসে থাকতে বাধ্য হয়েছে। এখন দেখা যাক, রোহিত কত রান করতে পারে!’
রোহিতের সিদ্ধান্ত সঠিক ছিল নাকি তরুণ প্রতিভার সঙ্গে অন্যায় হলো—এই বিতর্ক চলবে আরও অনেকদিন!
২৪৮-এর পর এবার ৩০৪
মুশফিকের সেলফিতে ফরচুন বরিশালের বিপিএল শিরোপা উদযাপন