কালীগঞ্জে অপারেশন ডেভিল হান্টে ৬ জন আটক 

আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:৪৮ পিএম

গাজীপুরের কালীগঞ্জে ডেভিল হান্ট অপারেশনে ৬ জনকে আটক করেছে থানা পুলিশ। রবিবার (৯ ফেব্রুয়ারি) বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৬ জনকে আটক করা হয়।

আটকরা হলেন- উপজেলার তিমুলিয়া ইউপি সদস্য মোমেন সরকার, কালীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র রবিন হোসেনের ছোট ভাই এসএম ইকবাল হোসেন, নাগরী ইউনিয়নের রাথুরা গ্রামের বাচ্চু মিয়ার ছেলে রাজিব মিয়া ও সেনপাড়া গ্রামের সিরাজ মিয়ার ছেলে লিটন মিয়া, জামালপুর ইউনিয়নের চুপাইর এলাকার সাহাজুদ্দিনের ছেলে সাইফুল ইসলাম, বক্তারপুর ইউনিয়নের ভাটিরা গ্রামের ছলিমউদ্দিন সিকদারের ছেলে ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি রেজাউল করিম বাচ্চু।

কালীগঞ্জ থানার ওসি মো. আলাউদ্দিন বলেন, কর্তৃপক্ষের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অভিযান চলমান থাকবে। এখন পর্যন্ত উপজেলায় ৬ জনকে আটক করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত