ঘন কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়া রুটে ফেরি চলাচল বন্ধ

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:১৬ এএম

ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। আজ ভোর ৫টা ৪০ মিনিট থেকে দুর্ঘটনা এড়াতে এ সিদ্ধান্ত নেয়া হয় বলে জানিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিসি)। 

বিআইডব্লিউটিসি সূত্রে জানা যায়, পদ্মা ও যমুনা নদীর অববাহিকায় গত কয়েক ঘণ্টা ধরে ঘন কুয়াশার কারণে ফেরি চলাচল ব্যাহত হচ্ছিল। পরিস্থিতির অবনতি ঘটায় এবং বিকন ও মার্কিং বাতি অস্পষ্ট হয়ে পড়ায় ভোর ৫টা ৪০ মিনিটে ফেরি চলাচল সম্পূর্ণ বন্ধ করে দেয়া হয়। 

এ বিষয়ে বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাটের সহকারী ব্যবস্থাপক আলীম দাই্যায়ান বলেন, "নৌপথে দুর্ঘটনা এড়াতে ভোর ৫টা ৪০ মিনিট থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। দৌলতদিয়া প্রান্তে ৬টি ফেরি নোঙর করে রাখা হয়েছে। কুয়াশার মাত্রা কমে গেলে ফেরি চলাচল আবার স্বাভাবিক করা হবে।" 

বর্তমানে দৌলতদিয়া ও পাটুরিয়া ঘাটে যাত্রীদের ভিড় দেখা না গেলেও কুয়াশা কাটার পরই ফেরি চলাচল পুনরায় শুরু হবে বলে জানানো হয়েছে। কর্তৃপক্ষের পক্ষ থেকে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে উল্লেখ করা হয়। 

ঘন কুয়াশার কারণে নৌপথে চলাচলে বিঘ্ন ঘটায় যাত্রীদের কিছুটা অসুবিধা পরতে হতে পারে। তবে আবহাওয়া পরিস্থিতির উন্নতি হলে ফেরি চলাচল স্বাভাবিক হবে বলে আশা করা হচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত