সাকিব বিষয়ক প্রশ্ন শুনেই চটে গেলেন শান্ত

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৫, ০২:৪৭ পিএম

সাকিব আল হাসান এখন বাংলাদেশের জাতীয় দলের বাইরে- এটাই সত্য। তবু যে কোনো টুর্নামেন্টের আগেই ঘুরেফিরে আসে সাকিবের নাম। চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে যাওয়ার আগের অফিসিয়াল সংবাদ সম্মেলনেও এমন প্রশ্ন উঠল। শুনেই বেশ চটে গেলেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

টাইগার ক্যাপ্টেনের কাছে জানতে চাওয়া হয়েছিল, আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে সাকিবকে মিস করবেন কিনা? জবাবে শান্ত বলেন, ‘হ্যাঁ, অবশ্যই মিস করব। এই প্রশ্নটা আপনি কেন করলেন আমি জানি না। আমরা সবাই জানি, এই উত্তর অনেক খেলোয়াড় দিয়েছে। অবশ্যই আমরা সাকিব ভাইকে মিস করব। উনি থাকলে ভালো হতো। এই প্রশ্নের উত্তর আপনারা অনেকবার পেয়েছেন। তাই আমার মনে হয় না, এত বড় একটা টুর্নামেন্টে যাওয়ার আগে এই প্রসঙ্গে কথা বলাটা যৌক্তিক হবে।’

সাকিবের দলে থাকা মানেই একজন স্পেশালিস্ট বোলার এবং একজন স্পেশালিস্ট  ব্যাটসম্যান থাকা। যদিও সাকিবের বোলিং অ্যাকশন আপাতত প্রশ্নবিদ্ধ হয়েছে। শান্তকে আবারও প্রশ্ন করা হয়, চ্যাম্পিয়ন্স ট্রফিতে সাকিবের ভূমিকাটা পালন করবেন কে? শান্ত এক কথায় জবাব দেন, ‘যে দায়িত্ব পাবে সে’।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত