সাতক্ষীরা পুলিশ লাইন্সে কর্মরত কনস্টেবল অনুপম ঘোষের লাশ উদ্ধার হয়েছে। গতকাল শনিবার রাত ৩টার দিকে সহকারী উপপরিদর্শক (এএসআই) জাহিদ পরিচয়ে এক ব্যক্তি সাতক্ষীরা সদর হাসপাতালে অনুপমকে ভর্তি করে বলে জানান কর্তব্যরত চিকিৎসক। তবে এন্ট্রি খাতায় দেওয়া এএসআই জাহিদের সঙ্গে কথা বললে তিনি জানান, অনুপমকে তিনি হাসপাতালে ভর্তি করেননি। তবে তিনি ঘটনাটি শুনেছেন।
পুলিশ কনস্টেবলের নাম অনুপম কুমার ঘোষ (২৬)। তিনি বাগেরহাট জেলার চিতলমারী থানার দুর্গাপুর খরমখালি গ্রামের আশীশ কুমার ঘোষের ছেলে। পুলিশ কনস্টেবল নম্বর ১১২২।
এ বিষয়ে সাতক্ষীরা পুলিশ সুপার মনিরুল ইসলাম বলেন, ‘অনুপমের কোনো সন্তান নেই। জেলা পরিষদের উত্তরদিকে ভাড়া বাসায় স্ত্রীর সঙ্গে তিনি থাকতেন। সেখানে আনুমানিক রাত আড়াইটা থেকে ৩টার দিকে ফ্যানের সঙ্গে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন।’
তবে সাতক্ষীরার সদর হাসপাতালে জরুরি বিভাগে দায়িত্বরত ডিউটি অফিসার ডাক্তার এ বি এম আক্তার মারুফ বলেন, ‘এএসআই জাহিদ পরিচয়ে এক ব্যক্তি অনুপমের আত্মহত্যার হিস্টোরি দিয়ে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করে। তবে তার গলায় কোনো দাগ প্রাথমিকভাবে আমরা দেখিনি। ময়নাতদন্ত শেষে মৃত্যুর কারণ জানা যাবে।’
এদিকে বাগেরহাটে অনুপমের বাবা আশীষ ঘোষ জানান, কেবল মাত্র জানতে পেরেছেন অনুপম মারা গেছে। সে অত্যন্ত বিনয়ী ও ভদ্র ছেলে। দুই ভাই বোন তারা।
ডিজিটাল রিপোর্টার্স ফোরামের যাত্রা শুরু
বিদেশি নয়, দেশীয় প্রতিষ্ঠানই থাকছে বিপিএলে: বিসিবি সভাপতি