মনোহরদীতে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার 

আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:০১ পিএম

নরসিংদীর মনোহরদীতে রাসেল ভূইয়া (৩৫) নামে এক ব্যবসায়ীর বিবস্ত্র মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  রবিবার (১৬ ফেব্রুয়ারি) সকালে মরদেহটি উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে তাকে শ্বাসরুদ্ধ করে হত্যা করা হয়েছে। 

নিহত রাসেল ভূইয়া একই ইউনিয়নের বড়বাড়ির মৃত মাইন উদ্দিনের ছেলে। তিনি চালাকচর বাজারে মোবাইলের ব্যবসা করতো। 

পুলিশ জানায়, মফিজ মুহুরীর বাড়ির পেছনে রাসেলের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে জানায়। খবর পেয়ে মরদেহটি উদ্ধার করে থানায় আনা হয়েছে। ধারণা করা হচ্ছে, শ্বাসরোধে তাকে হত্যা করা হয়েছে। 

রাসেলের স্ত্রী রোজিনা আক্তার জানান, গতকাল সন্ধ্যার দিকে তিনি বাড়ি থেকে বের হন। ১০টার দিকে মুঠোফোনে কথা হয়েছে। এর পর থেকে তার মুঠোফোন বন্ধ পাওয়া গেছে। রাত ১২টা পেরিয়ে গেলেও তিনি বাড়িতে না আসায় কয়েক জায়গায় খোঁজ করা হয়।

রোজিনা আক্তার বলেন, ‘আমার সন্দেহ হচ্ছে পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে। তবে কী কারণে আমার স্বামীকে তারা হত্যা করল বুঝতে পারছি না। আমাদের সঙ্গে কারো শত্রুতা নেই।'

মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল জব্বার জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালে পাঠানো হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত