মুরাদনগরে আ. লীগের পাঁচ নেতা গ্রেপ্তার

আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:৫৭ পিএম

অপারেশন ডেভিল হান্টে কুমিল্লার মুরাদনগর উপজেলার মুরাদনগর ও বাঙ্গরা বাজার থানায় আওয়ামী লীগ-যুবলীগ ও নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের পাঁচ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা থেকে রবিবার সকাল পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তাররা হলো— মুরাদনগর উপজেলা যুবলীগের আহ্বায়ক সদস্য ও পরমতলা গ্রামের মৃত আ: ছাত্তারের ছেলে নুর উদ্দিন সরকার রিপন (৪৯), ধামঘর ইউনিয়ন আ.লীগ নেতা ও ভুবনঘর গ্রামের শহিদ মিয়ার ছেলে গোলাম মোস্তফা (৪০), নবীপুর (পূর্ব) ইউনিয়ন আ.লীগ নেতা ও বাখরনগর গ্রামের মৃত আলী আশরাফ ভূঁইয়ার ছেলে জুয়েল ভূঁইয়া (৩৫), বাঙ্গরা বাজার থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন হায়দারাবাদ গ্রামের মোর্তজা আলীর ছেলে মো. জামাল (২৬) ও নবীপুর (পূর্ব) ইউনিয়ন ছাত্রলীগ নেতা ও নগরপাড় গ্রামের মিজান মিয়ার ছেলে মো. ইসমাইল (২৩)। 

এ বিষয়ে মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুর রহমান বলেন, গ্রেপ্তার নুর উদ্দিন সরকার রিপন, গোলাম মোস্তফা, জুয়েল ভাইয়া ও ইসমাইল এদের সকলের বিরুদ্ধেই পুরনো মামলা রয়েছে। রবিবার দুপুরে বিজ্ঞ আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গ্রেপ্তার হওয়া মো. জামাল বাঙ্গরা বাজার থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক। তাকে রবিবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত