বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

অজ্ঞাতপরিচয় ৮ শহীদের তথ্য চাইল পুলিশ হেডকোয়ার্টার্স

আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:২৬ পিএম

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত অজ্ঞাত ৮ শহীদ সম্পর্কে তথ্য চেয়েছে পুলিশ হেডকোয়ার্টার্স। সোমবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এআইজি ইনামুল হক সাগর বিষয়টি নিশ্চিত করেছেন।

বিবৃতিতে বলা হয়, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে গুলিতে নিহত অজ্ঞাতপরিচয় ৮ শহীদকে আঞ্জুমান মুফিদুল ইসলামের উদ্যোগে বেওয়ারিশ লাশ হিসেবে দাফন করা হয়েছে। অজ্ঞাতনামা এ শহীদদের ছবি পুলিশ হেডকোয়ার্টার্সে সংরক্ষিত।

তাদের সনাক্ত করার লক্ষ্যে কারো কাছে কোনো তথ্য থাকলে ০১৩২০০০১২২৩ মোবাইল নম্বরে যোগাযোগের জন্য অনুরোধ করা হচ্ছে। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত