ভারত ও পাকিস্তানের রাজনৈতিক বৈরিতার কারণে চ্যাম্পিয়নস ট্রফির আয়োজন নিয়ে অনেক ঝামেলা হয়েছিল। শেষ পর্যন্ত ভারতের চাপে শর্তসাপেক্ষে হাইব্রিড মডেলে চ্যাম্পিয়নস ট্রফি আয়োজনে বাধ্য হয় পাকিস্তান। এক্ষেত্রে ভারত তাদের ম্যাচগুলো খেলবে দুবাইয়ে। ভেন্যু ছাড়াও অনেক বিষয়েই তৈরি হয়েছিল মতানৈক্যের।
আইসিসির যেকোনো বৈশ্বিক ইভেন্টে অংশগ্রহণকারী দলগুলোর জার্সিতে টুর্নামেন্টের নাম, সাল এবং আয়োজক দেশের নাম থাকে। প্রথমে শোনা গিয়েছিল, ভারতীয় দলের জার্সিতে নাকি আয়োজক দেশ পাকিস্তানের নাম থাকবে না! বিষয়টি নিয়ে বেশ সমালোচনাও হয়েছিল। কিন্তু গতকাল সোমবার প্রকাশিত ভারতীয় দলের জার্সিতে দেখা গেছে চ্যাম্পিয়নস ট্রফির লোগো এবং আয়োজক পাকিস্তানের নাম।
জার্সিতে পাকিস্তানের নাম থাকলেও অধিনায়কদের অফিসিয়াল ফটোশ্যুটের জন্য পাকিস্তানে যাননি ভারত অধিনায়ক রোহিত শর্মা। এদিকে পাকিস্তানের স্টেডিয়ামেও দেখা যায়নি ভারতের পতাকা। সব মিলিয়ে দুই দেশের বৈরি সম্পর্ক আবারও স্পষ্ট হয়ে উঠেছে। আগামীকাল বুধবার থেকে শুরু হবে চ্যাম্পিয়নস ট্রফি। ২৩ ফেব্রুয়ারি দুবাইয়ে মুখোমুখি হবে ভারত-পাকিস্তান।
তুষারঝড়ে পিছিয়ে গেল ম্যাচ; মেসির খেলা অনিশ্চিত
‘চ্যাম্পিয়নস ট্রফির শিরোপা জিতবে ভারত, সর্বোচ্চ রান রোহিতের’