স্প্যানিশ লা লিগার রেফারিং নিয়ে বিতর্ক নতুন কিছু নয়। বিশেষ করে রিয়াল মাদ্রিদের কিছু ম্যাচে রেফারিং নিয়ে বিতর্ক হয়েছে। এই ঘটনায় চটে গিয়ে রিয়াল কর্তৃপক্ষ নাকি লা লিগা থেকে বেরিয়ে আসার চিন্তা করছে। এই চাঞ্চল্যকর তথ্যটি প্রকাশ করেছে স্প্যানিশ সংবাদমাধ্যম ‘স্পোর্ত’।
চলতি লিগে রিয়াল দীর্ঘসময় শীর্ষস্থান ধরে রেখেছিল। তবে সোমবার রাতে দারুণ জয়ে তাদের টপকে শীর্ষে উঠে গেছে বার্সেলোনা। ক্লাবটি এখন লা লিগার সভাপতি হাভিয়ের তেবাস ও স্পেনের রেফারিদের সংগঠনের সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে পড়েছে। কিছু বিতর্কিত রেফারিংয়ের কারণে রিয়াল কর্তৃপক্ষ রীতিমতো ক্ষুব্ধ।
যেমন, এস্পানিওলের বিপক্ষে ১-০ গোলে হারের ম্যাচে কিলিয়ান এমবাপ্পেকে মারাত্মক ফাউল করেও কার্লোস রেমোরোকে লাল কার্ড দেখতে হয়নি। এরপর গত সপ্তাহান্তে ওসাসুনার বিপক্ষে ম্যাচে জুড বেলিংহ্যামের লাল কার্ড নিয়েও অসন্তোষ প্রকাশ করেছে ক্লাবটি। এসব ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে বিবৃতি দেয় রিয়াল।
তবে রিয়ালের এসব বিবৃতি খুব একটা পাত্তা দিচ্ছে না লিগ কর্তৃপক্ষ। লা লিগা সভাপতি হাভিয়ের তেবাস পাল্টা বলেছেন, ‘ওরা বোধহয় পাগল হয়ে গেছে!’ রিয়ালের অভিযোগ, রেফারিদের সিদ্ধান্ত 'পরিকল্পিতভাবে প্রভাবিত' করা হচ্ছে। এর ফলে লা লিগার রেফারিরা আবার ধর্মঘটের হুমকি দিয়েছেন!
এসব কারণে রিয়াল নাকি লা লিগা ছাড়ার কথা ভাবছে। অন্য ক্লাবগুলো তাদের বিরুদ্ধে প্রচারণা চালাচ্ছে বলেও অভিযোগ। এখন লা লিগা ছাড়তে চাইলে সবার আগে ফিফার অনুমোদন লাগবে। এছাড়া উয়েফা এবং লা লিগা কর্তৃপক্ষের অনুমোদনও লাগবে। ফোর্বস ম্যাগাজিনের মতে, রিয়ালের সম্ভাব্য গন্তব্য হতে পারে ফ্রান্স, জার্মানি বা ইতালির লিগে।
‘পাকিস্তান’ লেখা জার্সি পরেই চ্যাম্পিয়নস ট্রফি খেলবে ভারত
চ্যাম্পিয়নস ট্রফিতে রিশাদের দিকে তাকিয়ে বাংলাদেশ
তুষারঝড়ে পিছিয়ে গেল ম্যাচ; মেসির খেলা অনিশ্চিত