দলীয় শৃঙ্খলা বজায় রাখার ক্ষেত্রে বার্সা কোচ হান্সি ফ্লিক কোনো ছাড় দেন না। খেলোয়াড়েরা শৃঙ্খলা ভঙ্গ করলে শাস্তি দিতেও দ্বিধা করেন না। যেমন সোমবার রাতে রায়ো ভাইয়েকানোর বিপক্ষে বার্সেলোনার প্রথম একাদশে ছিলেন না জুল কুন্দে। ১-০ গোলে বার্সার জয়ের পর জানা যায় কুন্দেকে না রাখার আসল কারণ।
চলতি মৌসুমে বার্সেলোনার ৩৭ ম্যাচের ৩৪টিতেই শুরুর একাদশে ছিলেন কুন্দে। এর মধ্যে দুটি ম্যাচে শুরু থেকে খেলতে পারেননি শৃঙ্খলাজনিত কারণে। রায়ো ভায়েকানোর বিপক্ষে ম্যাচের পর সংবাদ সম্মেলনে ফ্লিক বলেন, ‘ম্যাচের আগে ফুটবলারদের নিয়ে দুই-তিনটি নির্ধারিত সূচি থাকে। যেমন, টিম মিটিং । ফুটবলারদের জন্য এগুলো খুবই গুরুত্বপূর্ণ। এসব করা তো খুব কঠিন কিছু নয়।’
বিরক্তি প্রকাশ করে বার্সেলোনা কোচ আরও বলেন, ‘এটি শুধু কোচের আহবান বলেই নয়, বরং ক্লাব, দলের সকল ফুটবলার এবং সমর্থকদের প্রতি সম্মান জানানোর বিষয়ও বটে। আর বেশি কিছু বলতে চাই না, কারণ তার (কুন্দে) সঙ্গে আগে কথা বলতে চাই। তবে সে অনেক বেশিই দেরি করেছিল। আমাদের এখানে নিয়মটা পরিষ্কার। এজন্যই সে শুরুর একাদশে ছিল না। আজকে এটাই হয়েছে।’
উল্লেখ্য, গত অক্টোবরে আলাভেসের বিপক্ষে ম্যাচেও ঠিক একই কারণে শুরুর একাদশে জায়গা পাননি কুন্দে।
চ্যাম্পিয়নস ট্রফি শুরুর আগের দিন নিউজিল্যান্ড দলে দুঃসংবাদ
নাইট রাইডার্সে খেলতে নিজ দেশের লিগ ছাড়লেন হেলস