আপনার জিজ্ঞাসা

আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২৫, ১২:১৫ এএম

ব্যান্ডেজে মাসেহের পর তা খুলে গেলে

মশিউর রহমান, মানিকগঞ্জ

প্রশ্ন : কয়েক দিন আগে আমার এক বন্ধু রোড অ্যাক্সিডেন্ট করে পায়ে আঘাত পায়। তখন ডাক্তার তার পায়ে ব্যান্ডেজ লাগিয়ে দেয়। তাই সে তার ওপর মাসেহ করেই অজু করে। গতকাল জোহরের নামাজের জন্য ওজু করে আসার পথে ওই স্থানটি শুকিয়ে যাওয়ার কারণে ব্যান্ডেজটি খুলে পড়ে যায়। ফলে সে শুধু ওই স্থানটি পুনরায় ধুয়ে নামাজ আদায় করে। আমি জানতে চাচ্ছি যে, তখন শুধু ওই স্থানটি ধোয়াই যথেষ্ট ছিল, নাকি পূর্ণ অজু করা দরকার ছিল?

উত্তর : প্রশ্নে উল্লিখিত ক্ষেত্রে আপনার বন্ধুর ওই স্থানটি ধোয়াই যথেষ্ট ছিল। কেননা ক্ষতস্থান শুকিয়ে যাওয়ার কারণে ব্যান্ডেজ পড়ে গেলে আগের মাসেহ বাতিল হয়ে যায় এবং অজু অবস্থায় থাকলে শুধু ওই স্থানটি ধুয়ে নেওয়াই যথেষ্ট। (বাদায়েউস সানাইয়ে ১/৯১)

×
সর্বশেষ সর্বাধিক পঠিত