প্রথম ওভারেই পাঁচ ওয়াইড দিলেন শামি!

আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:৩০ পিএম

দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের ভরা গ্যালারির সামনে শুরু হয়েছে ভারত-পাকিস্তান মহারণ। রবিবারের ম্যাচে টস জিতে ব্যাটিং বেছে নিয়েছে পাকিস্তান। এদিকে বল হাতে ভারতের পেসার মোহাম্মদ শামির শুরুটা বিশেষ ভালো হয়নি। প্রথম ওভারেই দিয়েছেন একের পর এক ওয়াইড!

দীর্ঘ ইনজুরি কাটিয়ে ফেরা শামি বাংলাদেশের বিপক্ষে গত ম্যাচেই ৫ উইকেট নিয়েছিলেন। আজ তাকে দিয়ে বোলিং উদ্বোধন করে ভারত। প্রথম বলটি ডট, পরের বলে ওয়াইড, দ্বিতীয় বৈধ বলে আবার ডট। তৃতীয় বৈধ বল করার আগে আরও দুটি ওয়াইড দিয়ে বসেন শামি। তবে তৃতীয় বৈধ বলে কোনো রান নিতে পারেননি ইমাম উল হক। পরের বলে আসে এক রান।

পঞ্চম বলে বাবর আজমকে কোনো রান দেননি শামি। শেষ বৈধ বল করার আগে আরও দুটি ওয়াইড দেন ভারতের পেস তারকা। ১১ বলের দীর্ঘ ওভার অবশেষে শেষ করেন ৬ষ্ঠ বৈধ বলে কোনো রান না দিয়ে। ওই ওভার থেকে ৬ রান পায় পাকিস্তান, যার একটি শুধু দৌড়ে নেওয়া। ফিরতি ওভারে অবশ্য কোনো ওয়াইড দেননি শামি। দুটি ডাবলস থেকে মাত্র ৪ রান তুলতে পারেন পাকিস্তানের দুই ওপেনার।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত