দিনের অনেকটা সময় অফিসে কাটাতে হয় চাকরিজীবীদের। সারা দিনের কাজের চাপের কারণে অফিসের সাজানো ডেস্ক অগোছালো হতে বাধ্য। তাই স্বাভাবিক ভাবেই অপরিচ্ছন্ন জায়গায় বসে কাজে মন দেওয়া সম্ভব নয়। অথচ ঘর সাজানোয় তাদের যত উৎসাহ, অফিসের ডেস্ক সাজিয়ে রাখতে ততটাই অনীহা। কেন বলুন তো? অফিসের ডেস্কটা সুন্দর করে গুছিয়ে রাখলে শুধু যে মন ভালো থাকে তাই নয়; বরং কাজের অগ্রগতি আসে, কাজের প্রতি মনোযোগ বাড়ে, সেই সঙ্গে স্বাস্থ্যও ভালো থাকে।
ডেস্ক সাজানোর অনুমতি আছে তো?
প্রথমেই জেনে নিন আপনার অফিসের ডেস্কটি সাজানোর অনুমতি আছে কিনা। কিছু অফিসে ডেস্কে ব্যক্তিগত জিনিস রাখতে দেওয়া হয় না। সে ক্ষেত্রে আসলে আপনাকে অফিস থেকে যেমন ডেস্ক দেওয়া হয়েছে তেমন ভাবেই রাখতে হবে, খুব বেশি এদিক-ওদিক করা যাবে না।
শুধু তাই নয়, যারা শিফট ডিউটি করেন, তাদের একই ডেস্ক কয়েকজন সহকর্মীর সঙ্গে ভাগাভাগি করতে হয়। সে ক্ষেত্রে ব্যক্তিগত জিনিস দিয়ে ডেস্ক ভরে ফেললে আপনার সহকর্মীরা বিরক্ত হতে পারেন।
অফিস ডেস্কে যা যা রাখতে পারেন, একটা কলমদানি, নোটবুক আর পানির বোতল ইত্যাদি। তরুণ প্রজন্ম কাজের পাশাপাশি অফিস ডেস্ক সাজানোর দিকে ঝুঁকে পড়ছে। তা ছাড়া দিনের বেশিরভাগ সময়টা যেখানে কাটাতে হয়, সেই জায়গাটা সুন্দর করে রাখতেই হবে। তাই কী ভাবে অফিস ডেস্ক সাজাবেন, রইল কিছু সহজ সমাধান।
পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা
বাড়িতে পড়ার টেবিল হোক বা অফিস ডেস্ক, কাজের জায়গা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা হলো প্রথম কাজ। কাগজপত্র গুছিয়ে রাখুন। অফিস ডেস্ক পরিষ্কার-পরিচ্ছন্ন রাখলে কাজ করার এনার্জি বাড়বে। প্রতি দিন কাজ শুরু করার আগে টেবিলটা মুছে নিন। কাজ শেষ করে জিনিসপত্র গুছিয়ে তার পর অফিস থেকে বেরোন।
ইন্ডোর প্ল্যান্ট
অফিসের ডেস্কে ইন্ডোর প্ল্যান্ট রাখতে পারেন। ছোট্ট টবে মানি প্ল্যান্ট, স্নেক প্ল্যান্ট বা জিজি প্ল্যান্টের মতো গাছ রাখতে পারেন। এতে অফিসের ডেস্ক সবুজ দেখাবে। তা ছাড়া এই ধরনের গাছ ঘরের শোভা বাড়ানোর পাশাপাশি বাতাসকেও পরিশুদ্ধ করে। গাছ না রাখলেও ফুল রাখতে পারেন।
অরগ্যানাইজার
পেন্সিল-পেন, ঘড়ি ও রোজের ব্যবহৃত জিনিস অফিস ডেস্কে রাখার জন্য অরগ্যানাইজার ব্যবহার করুন। বাজারে বিভিন্ন ধরনের অরগ্যানাইজার রয়েছে, যা অফিস ডেস্কের জন্য পারফেক্ট। তার মধ্যে একটা বেছে নিতে পারেন। অরগ্যানাইজারে জিনিস রাখলে তা হারিয়ে যাওয়ার ভয় কম।
পোস্টকার্ড
আজকাল অফিস ডেস্কে পছন্দের পোস্টকার্ড, মোটিভেশনাল কোট লেখা কার্ড টাঙিয়ে রাখতে পছন্দ করেন। আপনিও চাইলে রঙিন পোস্টকার্ড, মোটিভেশনাল কোট দিয়ে অফিসের ডেস্ক সাজাতে পারেন। এমন ক্যালেন্ডার রাখুন, যার মধ্যে মোটিভেশনাল কোট লেখা আছে, রঙিন ছবি আঁকা আছে। আবার প্রিয় মানুষ, সহকর্মীর সঙ্গে ছবিও টাঙাতে পারেন ডেস্কে। ফটো ফ্রেমও খুব ট্রেন্ডিং। এই ছোট্ট টোটকা কাজ করার এনার্জি বাড়িয়ে দেবে।
রমজানে ঢাকা রিজেন্সিতে ইফতার মাহফিলের বিশেষ আয়োজন
নিজ বাড়িতে অভিনেতা গুলিবিদ্ধের ঘটনায় ওসি ক্লোজড
হবিগঞ্জ-২ আসনের সাবেক এমপি মজিদ খান ২ দিনের রিমান্ডে