উত্তরায় বিভিন্ন পয়েন্টে যৌথ বাহিনীর চেকপোস্ট

আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ১২:৫০ পিএম

রাজধানী উত্তরায় চুরি, ছিনতাই ও ডেভিলদের ধরতে উত্তরা ও তুরাগের বিভিন্ন স্থানে চেকপোস্ট বসিয়ে অভিযান পরিচালনা করে দিয়াবাড়ি আর্মি ক্যাম্প সেনা সদস্যসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। 

সোমবার (২৪ ফেব্রুয়ারি) রাত ১০টা থেকে মধ্য রাত পর্যন্ত দিয়াবাড়ি আর্মি ক্যাম্পের টহল দল এবং পুলিশের সমন্বয়ে যৌথ বাহিনী উত্তরা পশ্চিম এবং তুরাগের বিভিন্ন স্থানে চেকপোস্ট স্থাপন করে অভিধান পরিচালনা করে। 

এ সময় সন্দেহভাজন ব্যক্তি, হেলমেট ও লাইসেন্স বিহীন মোটরসাইকেল আরোহী এবং প্রাইভেটকার তল্লাশি করে। হেলমেট এবং লাইসেন্স না থাকার কারণে সর্বমোট ১১টি মোটরসাইকেল আটক করা হয়। 

দিয়াবাড়ি আর্মি ক্যাম্পের দায়িত্বশীল কর্মকর্তা বলেন, চলমান অভিযান ডেভিল হান্টের অগ্রগতি এবং এই অঞ্চলে চুরি ছিনতাই ও অবৈধ গাড়ি দিয়ে বিভিন্ন জায়গায় অপকর্ম রোধ করতে আমাদের এই অভিযান। এই অভিযানে আমরা ১১টি মোটরসাইকেল আটক করেছি। কাগজপত্র যাচাই-বাছাই করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানায় সেনা কর্মকর্তা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত