বগুড়ার আদমদীঘির সান্তাহারে পুকুর থেকে আকবর আলী (২৮) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৬ ফেব্রুয়ারি) বেলা ১২টায় উপজেলার সান্তাহার পৌর শহরের জোড়া পুকুর থেকে তার লাশটি উদ্ধার করা হয়।
নিহত আকবর আলী উপজেলার সান্তাহার পৌর শহরের ঢাকাপট্টি এলাকার মৃত আতোয়ার রহমানের ছেলে। এ ঘটনায় আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন।
আদমদীঘি থানা পুলিশ সূত্রে জানা যায়, বুধবার সকালে উপজেলার সান্তাহার পৌর শহরের জোড়া পুকুরের রাস্তা দিয়ে স্টেশনের দিকে যাচ্ছিলেন কয়েকজন যাত্রী। এ সময় পানির উপরে একটি লাশ ভেসে উঠতে দেখেন তারা। মূহুর্তের মধ্যে খবরটি ছড়িয়ে পড়লে স্থানীয়রা সেখানে এসে ভিড় জমায়। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে। এরপর ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।
আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে লাশটি উদ্ধার করা হয়েছে। মৃত্যুর কারণ জানতে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়। এ ঘটনায় আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন।
ভারতকে অহেতুক কষ্ট দিতে চাই না: জামায়াত আমির