সাবেক এমপি চয়ন ইসলামকে জেলগেটে ৩দিন জিজ্ঞাসাবাদের অনুমতি 

আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ০২:২৬ পিএম

সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনের সাবেক এমপি ও শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি চয়ন ইসলামকে জেলগেটে ৩দিন জিজ্ঞাসাবাদের অনুমতি প্রদান করেছেন শাহজাদপুর চৌকি আদালত। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সকাল ১১ টার দিকে সাবেক এমপিকে শাহজাদপুর চৌকি আদালতে হাজির করে ১০দিনের রিমান্ড চাওয়া হয়। শাহজাদপুর চৌকি আদালতের জুডিশিয়াল ম্যাজেস্ট্রেট গোলাম রব্বানি তা নামঞ্জুর করে জেলগেটে ৩দিন জিজ্ঞাসাবাদের অনুমতি প্রদান করেন। শাহজাদপুর চৌকি আদালতের সিএসআই মো. আশরাফ আলী বিষয়টি নিশ্চিত করেছেন। 

গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর তিনি আত্মগোপনে চলে যান। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও গুলি করে হত্যার অভিযোগে মামলা রয়েছে। 

রবিবার (৯ ফেব্রুয়ারি) রাতে গাজীপুরের শ্রীপুর থানা পুলিশ তেলিহাটি ইউনিয়নের টেপিরবাড়ি মাটির মসজিদ এলাকার একটি বাড়ি থেকে সাবেক এমপি চয়ন ইসলাকে গ্রেপ্তার করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত