সাঁতারে অতীতে অনেক বিদেশী কোচ কাজ করেছেন। তবে ওয়াটার পোলো ও ডাইভিংয়ে আগে কখনও বিদেশী বিশেষজ্ঞ কোচ দেখা যায়নি। এবার ফেডারেশন তিনটি খেলার জন্যই নিতে চাইছেন হাই প্রোফাইল কোচ।
বুধবার ফেডারেশনের সভাপতি ও নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসানের সভাপতিত্বে নির্বাহী কমিটির প্রথম সভাতেই সিদ্ধান্ত হয়েছে তিনজন বিদেশী কোচ নিয়োগের।
ফেডারেশনের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান শাহীন জানিয়েছেন, 'আমরা এমন কোচ আনতে চাই, যারা কেবল জাতীয় দল নয় প্রান্তিক পর্যায় থেকে শুরু করে সবস্তরে কাজ করতে রাজী হবেন। সত্যি বললে আমাদের প্রতিভাবান সাঁতারু মারাত্মক সঙ্কট রয়েছে। সেই সঙ্কট কাটাতে আমাদের অতি দ্রুত প্রতিভা অন্বেষনের পথে হাটতে হবে। আমরা ইতিমধ্যে একটি কমিটি করেছি, যাদের দায়িত্ব দেশব্যাপী কী করে টেলেন্ট হান্ট কর্মসূচী করা যায় তার একটি রূপরেখা ঠিক করতে।'
কোচ খোঁজার ক্ষেত্রে শাহীন এশিয়ার শীর্ষ দেশগুলোর দিকে দৃষ্টি দেওয়ার কথা বলেছেন, 'আমরা জাপান, কোরিয়া, চিন, সিঙ্গাপুরের মতো দেশগুলো থেকে কোচ আনতে চাই যাদের অলিম্পিক পর্যায়ে কাজ করার যথেষ্ট অভিজ্ঞতা রয়েছে।'
মেসি-রোনালদোর মতোই কোহলি একটি 'কমপ্লিট প্যাকেজ'