ভিটামিন ডি-এর ঘাটতি দূর করার উপায়

আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:০১ এএম

অনেকেই রোদে বের হয়ে শরীরে ভিটামিন ডি নেন। নিয়ম করে শাকসবজিও খান, তবুও ভিটামিন ডি-এর অভাব দূর হয় না। সাপ্লিমেন্ট খেলেও অনেক সময় সেই অভাব দূর হয় না। কিন্তু এর ফলেও ভিটামিন ডি-এর ঘাটতি থেকে যায়।

অনেক সময় কিডনি, লিভার, হজমের সমস্যায় ভিটামিন ডি শোষণ করতে পারে না শরীর। সে কারণে ওষুধ খাওয়ার পরও ভিটামিনের ঘাটতি রয়ে যায়। একজন প্রাপ্তবয়স্ক মানুষের শরীরে প্রতি মিলিলিটারে ২০ ন্যানোগ্রাম ভিটামিন ডি থাকা দরকার। ভিটামিনের মাত্রা তার চেয়ে কমে গেলেই শরীরে ঘাটতি তৈরি হয়। তার ফলে দেখা দিতে পারে নানা সমস্যা। কোমরে, অস্থিসন্ধিতে ব্যথা, অবসাদ আরও অনেক কিছুই হতে পারে। এই ভিটামিন শুধু হাড়ের স্বাস্থ্য ও মানসিক স্বাস্থ্য ভালো রাখতে ভূমিকা রাখে। হাড় মজবুত রাখতে জরুরি উপাদান হলো ক্যালশিয়াম। ভিটামিন ডি শরীরকে ক্যালশিয়াম শোষণেও সাহায্য করে।

শরীর ভিটামিন ডি শোষণ করতে না পারলে এ ধরনের সমস্যা হয়। সাধারণত লিভার বা সিস্টিক ফাইব্রোসিস, আলসারেটিভ কোলাইটিস, সেলিয়্যাক ডিজিজের মতো সমস্যা থাকলে ভিটামিন ডি-এর ঘাটতি হতে পারে। তখন ওষুধ খেলেও ভিটামিনের অভাব দূর করা যায় না।’ সমস্যা হতে পারে খাবার খাওয়ার নিয়মকানুনে ভুলভ্রান্তি হলেও। ভিটামিন ডি-এর ঘাটতি দূর করতে হলে কীভাবে শরীর আরও ভালোভাবে সেটি শোষণ করে, তা জানতে হবে। সাধারণত, ভিটামিন ডি-এর ৮০ শতাংশ আসে সূর্যের আলো থেকে। সূর্যালোকের সাহায্যে ভিটামিন ডি৩ মানুষের ত্বকেই তৈরি হয়।

তবে রোদে বেরিয়েও সেই ঘাটতিপূরণ না হলে, খাবারে নজর দেওয়া দরকার। খাদ্যতালিকায় গাজর রাখতে পারেন। গাজর ভিটামিন ডি শোষণে সাহায্য করে। গাজর খেয়ে ভিটামিন ডি-এর ওষুধ খাওয়া যেতে পারে বা ভিটামিন ডি রয়েছে, এমন খাবার খাদ্যতালিকায় রাখতে পারেন। এ ছাড়া খালি পেটে বা খুব কম ফ্যাট যুক্ত খাবার খেয়ে ভিটামিন ডি-এর ওষুধ খেলে কাক্সিক্ষত ফল পাওয়া যাবে। তবে যদি কোনো অসুখের জন্য ভিটামিন ডি-এর ঘাটতি হয়, তবে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

অনেকেই পায়ে, কোমরে ব্যথা হলে, ওষুধের দোকান থেকে ভিটামিন ডি ক্যাপসুল এনে খান। নিয়ম মেনে খাবার, ওষুধ খাওয়ার পাশাপাশি ভিটামিন ডি-এর অভাব পূরণে হাল্কা রোদে ১৫-২০ মিনিট হাঁটাহাঁটির পরামর্শও দিচ্ছেন চিকিৎসকরা। একই সঙ্গে সাপ্লিমেন্টের ওপর ভরসা না করে ভিটামিন ডি সমৃদ্ধ খাবার খাদ্য তালিকায় রাখতে পারেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত