‘ট্রিপল সেঞ্চুরি’র দ্বারপ্রান্তে বিরাট কোহলি

আপডেট : ০২ মার্চ ২০২৫, ০৯:১০ এএম

পাকিস্তানের বিপক্ষে অসামান্য সেঞ্চুরি দিয়ে রানে ফিরেছেন বিরাট কোহলি। চ্যাম্পিয়নস ট্রফিতে আজ ভারতের প্রতিপক্ষ নিউজিল্যান্ড। এই ম্যাচে মাঠে নামলেই ৩০০তম ওয়ানডে খেলা হয়ে যাবে ভারতের ব্যাটিং কিংয়ের। ২০০৪ সালের পর যাদের ওয়ানডে অভিষেক, তাদের মধ্যে কোহলিই হতে যাচ্ছেন ৩০০ ওয়ানডে খেলা প্রথম ক্রিকেটার।

কোহলিকে নিয়ে ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে লোকেশ রাহুল বলেন, ‘তিনি কত বড় খেলোয়াড়, সেটি প্রকাশ করার মতো শব্দ আমি খুঁজে পাচ্ছি না। সর্বশেষ ম্যাচে তাকে সেঞ্চুরি করতে দেখে খুব ভালো লেগেছে। তিনি ব্যাটিংও খুব ভালো করেছেন। তাঁর মতো উঁচুমানের খেলোয়াড়ের জন্য সেঞ্চুরি করাটা সময়ের ব্যাপার ছিল। আশা করছি, তিনি আরও সেঞ্চুরি পাবেন, আরও অনেকে আন্তর্জাতিক ম্যাচ খেলবেন।’

২০০৮ সালে ওয়ানডে অভিষেক হয়েছিল কোহলির। টি-টোয়েন্টির দাপটে ওয়ানডে ম্যাচের সংখ্যা কমে যাওয়ায় তার তিনশ ওয়ানডে খেলতে এত সময় লাগল। ভারতের সপ্তম ও সব মিলিয়ে ২২তম খেলোয়াড় হিসেবে তিনি এই মাইফলক স্পর্শ করতে যাচ্ছেন। তাকে নিয়ে কিউই ক্রিকেটার ব্রেসওয়েল বলেছেন, ‘আমি আরসিবিতে তাকে খুব কাছ থেকে দেখেছি। তিনি প্রতিটি ম্যাচের জন্য যেভাবে প্রস্তুতি নেন, সেটা অবিশ্বাস্য।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত