নাটোরের সিংড়ায় আওয়ামী লীগ-বিএনপির দফায় দফায় সংঘর্ষে ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের ৩ জন আহত হয়েছেন। তাদের আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
শনিবার (১ মার্চ) রাতে উপজেলার চৌগ্রাম ইউনিয়নের কান্তনগর গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে ইউনুস, মাসুদ রানাকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল ও সাইবরকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, পূর্ববিরোধের জের ধরে চৌগ্রামের কান্তপুর গ্রামে উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও চৌগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহেদুল ইসলাম ভোলা গ্রুপ ও বিএনপিকর্মী তাহেরের গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সন্ধ্যা থেকে রাত দশটা পর্যন্ত দফায় দফায় বেশ কয়েকবার সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় একটি দোকান লুটপাটের ঘটনা ঘটে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সিংড়া থানার ওসি আসমাউল হক জানান, ঘটনার সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এখনও কোনও পক্ষ অভিযোগ করেনি উল্লেখ করে তিনি বলেন, এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
রমজানে ডায়াবেটিস রোগীদের ওষুধ গ্রহণ নিয়ে নতুন গবেষণা
সাভারে ফের চলন্ত বাসে যাত্রীদের জিম্মি করে ছিনতাই