বিদ্যুৎ উপদেষ্টা

বিদ্যুতের চাহিদা মেটাতে রমজানেই আসছে ৪ কার্গো এলএনজি

আপডেট : ০২ মার্চ ২০২৫, ০৯:০৮ পিএম

রমজানে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখতে অতিরিক্ত এক কার্গোসহ মোট চার কার্গো জ্বালানি আমদানি করা হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।

আজ রবিবার বাদ আসর কাকরাইল সার্কিট হাউজ মসজিদে মুসল্লিদের সঙ্গে এই মতবিনিময়সভা শেষে এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

এসির তাপমাত্রা ২৫ ডিগ্রির নিচে না নামানোর অনুরোধ জানিয়ে তিনি বলেন, না হলে অনেক বেশি বিদ্যুৎ খরচ হবে তাতে লোডশেডিংয়ের কবলে পড়তে হতে পারে। মসজিদ ছাড়াও বাসা-বাড়ি, দোকান, শপিং মল, পেট্রোল পাম্প ও সিএনজি স্টেশনে যাতে অতিরিক্ত আলোকসজ্জা ও অপ্রয়োজনীয় ফ্যান লাইট না চলে সেদিকে খেয়াল রাখতে হবে।

মতবিনিময় শেষ সাংবাদিকদের উপদেষ্টা বলেন, দেশে জ্বালানি সংকট রয়েছে, গ্যাস ফুরিয়ে যাচ্ছে। চাহিদা পূরণে জ্বালানি আমদানি করতে হচ্ছে, ফলে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা ব্যয় হচ্ছে।

তিনি বলেন, সেচের জন্য দুই হাজার মেগাওয়াট বিদ্যুৎ প্রয়োজন হয়, সেচ বন্ধ করা সম্ভব নয়, এতে উৎপাদন ব্যাহত হবে। বাকি পাঁচ-ছয় হাজার প্রয়োজন হয় শীতাতপনিয়ন্ত্রিত যন্ত্র ও অতিরিক্ত আলোকসজ্জায়।

উপদেষ্টা ফাওজুল কবির বলেন, রমজানে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখার জন্য অতিরিক্ত এক কার্গোসহ মোট চার কার্গো জ্বালানি আমদানি করা হচ্ছে। জনগণ যদি সচেতন হয় এবং অপ্রয়োজনে বিদ্যুৎ ব্যবহার না করে তবে এই রমজান মাসে কোনও লোডশেডিং হবে না বলে জানা তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত