যেসব পণ্যে ভ্যাট তুলে দিল এনবিআর

আপডেট : ০৩ মার্চ ২০২৫, ০২:৫৫ পিএম

কয়েকটি পণ্যে ভ্যাট অব্যাহতির ঘোষণা দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। সোমবার জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এ তথ্য জানিয়েছে। এর আগে রোববার উৎপাদন ও ব্যবসায়ী পর্যায়ে পণ্যের ভ্যাট অব্যাহতি  এ সংক্রান্ত গেজেট প্রকাশিত হয়েছে।

তালিকায় থাকা পণ্যগুলো হলো- এলপি গ্যাস, বিস্কুট, লবণ, সরিষার তেল, আটা, ময়দা ইত্যাদি। 

 প্রজ্ঞাপনে বলা হয়, রেপসিড অয়েল, কোলজা সিড অয়েল, কেনোলা অয়েল উৎপাদন পর্যায়ে ২০২৫ সালের ৩০ জুন পর্যন্ত ভ্যাট অব্যাহতি থাকবে। সরিষা তেলের উৎপাদন পর্যায়েও ভ্যাট অব্যাহতি থাকবে, যার কোনো সময়সীমা নেই।

এ ছাড়াও বিস্কুট, লবণ, আটা, ময়দা, সুজি, গুঁড়া মরিচ, ধনে, হলুদ, আদা, চালের কুঁড়ার তেল, সূর্যমুখী তেল, রেপসিড অয়েল, কোলজা সিড অয়েল, কেনোলা অয়েল, ডাল বা ডাল–জাতীয় খাদ্যশস্যে উৎপাদিত পণ্যের ব্যবসায়ী পর্যায়ে ভ্যাট অব্যাহতি দেওয়া হয়েছে।

এদিকে শর্ত সাপেক্ষে এলপি গ্যাস ও প্রাকৃতিক গ্যাসেও ব্যবসায়ী পর্যায়ে ভ্যাট অব্যাহতি দেওয়া হয়। নিজেদের আমদানি করে ভোক্তার কাছে বিক্রি করলে ভ্যাট অব্যাহতি সুবিধা পাওয়া যাবে না।

এসব পণ্যে ভ্যাট অব্যাহতি সুবিধা পেতে কিছু বিধিবিধান মানতে হবে। যেমন ভ্যাট নিবন্ধন, চালান ইস্যু, সব ধরনের রেজিস্ট্রার সংরক্ষণ, মাসিক ভ্যাট রিটার্ন দাখিল ইত্যাদি করতে হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত