এনবিআরের কাস্টমস বিভাগে বড় রদবদল

আপডেট : ০৯ জুলাই ২০২৬, ১২:৩৮ পিএম

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কাস্টমস বিভাগের চার সদস্য পদে রদবদল করা হয়েছে। অভ্যন্তরীণ সম্পদ বিভাগের পৃথক দুটি আদেশে ওই রদবদল করা হয়েছে।

বৃহস্পতিবার (৯ জুলাই) আদেশ সূত্রে এসব তথ্য জানা গেছে।

আদেশ অনুযায়ী, কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট আপিল ট্রাইব্যুনালের প্রেসিডেন্ট মোহাম্মদ লুৎফর রহমানকে এনবিআরের সদস্য (চলতি দায়িত্ব) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। একই সঙ্গে এনবিআরের সদস্য তাসমিনা হোসেনকে ট্রাইব্যুনালের প্রেসিডেন্ট করা হয়েছে।

অন্যদিকে আরেক আদেশ অনুযায়ী কাস্টমস ও ভ্যাট প্রশাসনের সদস্য মো. মোয়াজ্জেম হোসেনকে ভ্যাট নিরীক্ষা বিভাগে, সৈয়দ মুশফিকুর রহমানকে মূসক নিরীক্ষা থেকে শুল্ক ব্যবস্থাপনা ও আইটি বিভাগে এবং সদ্য নিয়োগপ্রাপ্ত সদস্য (চলতি দায়িত্ব) মোহাম্মদ লুৎফুর রহমানকে কাস্টমস ও ভ্যাট প্রশাসনের দায়িত্ব দেওয়া হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত