উপদেষ্টা হিসেবে অধ্যাপক আবরার শপথ নেবেন আজ

আপডেট : ০৫ মার্চ ২০২৫, ০৯:৫০ এএম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সি আর আবরার অন্তর্বর্তীকালীন সরকারের নতুন উপদেষ্টা হিসেবে শপথ নেবেন। আজ বুধবার (৫ মার্চ) বেলা ১১টায় নতুন উপদেষ্টা হিসেবে শপথ নেবেন তিনি।

মঙ্গলবার রাজধানীর হেয়ার রোডে ফরেন সার্ভিস একাডেমিতে মিডিয়া ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানান।

অধ্যাপক আবরার শিক্ষা উপদেষ্টার দায়িত্ব পেতে পারেন বলে ধারণা করা হচ্ছে। বর্তমানে অধ্যাপক ওয়াহিদ উদ্দিন মাহমুদ শিক্ষা উপদেষ্টার দায়িত্বে রয়েছেন।

নতুন একজন উপদেষ্টা যুক্ত হওয়ার পর অন্তর্বর্তী সরকারে প্রধান উপদেষ্টাসহ মোট উপদেষ্টার সংখ্যা হবে ২৩ জন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত