বায়তুল মোকাররম-পল্টন এলাকা রণক্ষেত্র

হিযবুত তাহ্‌রীর-আইনশৃঙ্খলা বাহিনী ধাওয়া পাল্টা ধাওয়া, সংঘর্ষ

আপডেট : ০৭ মার্চ ২০২৫, ০৪:১১ পিএম

হিযবুত তাহ্‌রীর ‘মার্চ ফর খেলাফত’ কর্মসূচিতে বাধা দিয়েছে পুলিশ। এতে দুই ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে গেলে যোগ দেয় সেনাবাহিনী।

আজ শুক্রবার রমজানের প্রথম জুমার নামাজের পরপরই বায়তুল মোকাররমের মসজিদের উত্তর গেট থেকে কর্মসূচি শুরু করে সংগঠনটি। কিছুটা সামনে এগোতেই পুলিশের বাধার মুখে পড়ে। এরপর শুরু হয় উত্তেজনা। শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া।

একপর্যায়ে পুলিশ টিয়ারগ্যাস ছুড়ে মিছিলকারীদের ছত্রভঙ্গ করা চেষ্টা করে। এরপর আবার সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণহীন হয়ে গেলে সেখানে যোগ দেয় সেনাবাহিনী। ধাওয়া পাল্টা ধাওয়ায় বায়তুল মোকাররমের মসজিদের উত্তর গেট ও পল্টন এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। বেশ কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত