আয়োজক হয়েও চ্যাম্পিয়নস ট্রফির গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছে পাকিস্তান। মাঠে গড়ানো দুটি ম্যাচেই তারা বাজেভাবে হেরেছে। এরপর ভারতের কিংবদন্তি ওপনার সুনিল গাভাস্কার খোঁচা মেরে বলেছিলেন, পাকিস্তান ভারতে বি-দলকেও হারাতে পারবে না। এবার গাভাস্কারের বক্তব্যের জবাব দিলেন সাবেক পাকিস্তান অধিনায়ক ইনজামাম উল হক।
এবারের আসরে দুবাইয়ে ভারতের কাছে খুব বাজেভাবে হেরেছে পাকিস্তান। এরপর স্পোর্টস টুডেকে গাভাস্কার বলেছিলেন, ‘আমি মনে করি, পাকিস্তানের এই দলটার জন্য (ভারতের) বি-টিমকে নিশ্চিতভাবেই হারানো কঠিন হবে। সি-টিমকে নিয়ে ততটা নিশ্চিত নই, তবে পাকিস্তানের বর্তমান ফর্মের দিকে তাকালে বি-টিমের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করা সহজ হবে না।’
গাভাস্কারের কথার জবাবে ইনজামাম বলেন, ‘গাভাস্কার সাহেবের পরিসংখ্যানের দিকে তাকানো উচিত। উনি সিনিয়র মানুষ। আমরা ওনাকে সম্মান করি। তবে অন্য কারও দেশ নিয়ে কথা বলতে গেলে, বুঝেশুনে বলা উচিত। আপনার দল ভালো খেলেছে। নিজের দলের প্রশংসা করার অধিকার আপনার আছে। তবে অন্য দলকে নিয়ে এ ধরণের মন্তব্য কি ঠিক? শব্দচয়নে সতর্ক হোন। আমি একটু কঠোরভাবেই কথাগুলো বলছি।’
ওই সাক্ষাৎকারে গাভাস্কার পাকিস্তানের বেঞ্চে থাকা ক্রিকেটারদের নিয়েও ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছিলেন ‘পাকিস্তানের বেঞ্চ স্ট্রেনথ নেই দেখে অবাক লাগছে। পাকিস্তানে বরাবর ন্যাচারাল ট্যালেন্ট চোখে পড়ে। হয়তো তারা টেকনিক্যালি পারফেক্ট না, তবে এমন খেলোয়াড় দেখা যায়, যাদের ব্যাটে-বলে সহজাত একটা বোধ-বুদ্ধি থাকে। ইনজামাম উল হককেই দেখুন, তার স্টান্স দেখে কোনো উঠতি ক্রিকেটার অনুসরণ করবে না। তবে তার অসীম ধৈর্য দিয়ে নিজের টেকনিক্যাল ঘাটতি ঢেকে দিতে পারত।’
নাঈমের ১৭৬ রানে প্রাইম ব্যাংকের ইতিহাস গড়া ৪২২
মেসির ইনজুরি না অবসাদ? মুখ খুললেন মাশচেরানো
পারদেসের সঙ্গে তিন মাস কথা বলেননি মেসি!