নিয়ন্ত্রণে এসেছে রাজধানীর আগারগাঁওয়ে মুক্তিযুদ্ধ জাদুঘরে আগুন। সোমবার সকালে জাদুঘরটিতে আগুন লাগে। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ করে।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা রাশেদ বিন খালিদ সংবাদমাধ্যমকে বলেন, সোমবার সকাল ৯টায় মুক্তিযুদ্ধ জাদুঘর ভবনের নিচতলায় জেনারেটর ভবনে বৈদ্যুতিক গোলোযোগ থেকে আগুন লেগে যায়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে যায় এবং সকাল ৯টা ৪৬ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
জাদুঘরের জেনারেটর কক্ষে শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। আগুনে চারতলা ভবনের জেনারেটর কক্ষটি পুড়ে গেছে।
