তৈরি পোশাক শিল্পের টেকসই উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে বিজিএমইএ’র নির্বাচনকেন্দ্রিক জোট ‘ফোরাম’। গার্মেন্টস মালিকদের আন্তরিক সহযোগিতা ও সমর্থন পেলে সম্ভাবনাময় এই শিল্পের আধুনিকায়ন ও উন্নয়নে আরও বেশি কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন ফোরামের প্যানেল লিডার ও রাইজিং গ্রুপের কর্ণধার মাহমুদ হাসান খান বাবু।
মঙ্গলবার (১১ মার্চ) চট্টগ্রাম নগরীর নেভি কনভেনশন সেন্টারে পোশাক শিল্পের উন্নয়ন ও অগ্রগতি প্রত্যাশায় বিজিএমই সদস্যদের নিয়ে ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ প্রত্যয়ের কথা জানান।
সকলের সমর্থন পেলে আগামীতে দক্ষতা ও সততার সাথে দেশের পোশাক শিল্পকে আন্তর্জাতিক বাজারে আরও অনন্য উচ্চতায় এগিয়ে যাবার প্রত্যাশা ব্যক্ত করে মাহমুদ হাসান বলেন, সম্ভাবনাময় এই শিল্পের আধুনিকায়ন ও উন্নয়নে আরও বেশি কাজ করবে ফোরাম। তিনি বলেন, জাতীয় রপ্তানিতে চট্টগ্রামের অংশীদারিত্ব দিন দিন লোপ পাচ্ছে- এটির কারণ উদঘাটন করতে হবে।
ফোরাম চট্টগ্রামের সভাপতি কেডিএস গ্রুপের কর্ণধার আলহাজ্ব খলিলুর রহমানের সভাপতিত্বে ও বিজিএমইএ’র প্রাক্তন পরিচালক সাইফুল্লাহ মনসুরের সঞ্চালনায় ইফতার মাহফিরে বক্তব্য দেন ফোরাম বাংলাদেশ’র সভাপতি এম এ সালাম, সাধারণ সম্পাদক ড. রশিদ আহমেদ হোসাইনী, ফোরাম চট্টগ্রাম’র সাধারণ সম্পাদক এমডিএম মহিউদ্দিন চৌধুরী, প্যানেল লিডার সেলিম রহমান প্রমুখ। উপস্থিত ছিলেন ফোরাম বাংলাদেশের সাবেক প্যানেল লিডার ফয়সাল সামাদ, ফোরাম চট্টগ্রামের সহ-সভাপতি খন্দকার বেলায়েত হোসেন, লাকি গ্রুপের এমডি এমদাদুল হক চৌধুরী, ফোরাম চট্টগ্রামের সহ-সম্পাদক মো. আতিক, চৌধুরী গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রফিক চৌধুরী বাবলু, যুগ্ম সম্পাদক মির্জা আকবর খোকন, ওদুদ মো. চৌধুরী, আরশাদুর রহমান, রায়হান শামস, এশিয়ান গ্রুপের ডিএমডি সাকিফ আহমেদ সালাম, সাংগঠনিক সম্পাদক এনামুল আজিজ চৌধুরী, বিজয় শেখর দাশ, সাংস্কৃতিক সম্পাদক রিয়াজ ওয়াইজ, মোরশেদ কাদের, প্রচার সম্পাদক বশির উদ্দিন আহমদ, কাজী মো. শফিকুল ইসলাম টিটু, এমএ সিদ্দিক চৌধুরী প্রমুখ।
